ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দেশে কোভিডের বাড়বাড়ন্ত দশা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে (MoH&FW) ১০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে অ্যাক্টিভ COVID-19 কেস ৬,৮১৫-এ পৌঁছেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া দৈনিক COVID-19 বুলেটিনে সোমবার অর্থাৎ ৯ জুন থেকে ভারতজুড়ে ৩২৪টি নতুন কোভিড মামলা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোভিড রোগী রয়েছে কর্ণাটকে। সেখানে ২৪ ঘণ্টায় ১৩৬টি নতুন COVID-19 কেস নথিভূক্ত করা হয়েছে।

এর পরে রয়েছে গুজরাত (১২৯টি নতুন কোভিড কেস), কেরল (৯৬টি), মধ্যপ্রদেশ (৯টি), হরিয়ানা (৮টি), মহারাষ্ট্র (৬টি), ওড়িশা (৫টি), ছত্তিশগড় (৩টি), ঝাড়খণ্ড (২টি) এবং অন্ধ্রপ্রদেশ (১টি), তেলেঙ্গানা (১টি) এবং মণিপুর (১টি)।

অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, মিজোরাম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় নতুন কোভিড পজিটিভ রোগী পাওয়া যায়নি। ২০২৫ সালের জানুয়ারি থেকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট রোগীর সংখ্যা ৭,৬৪৪।

কোভিড-১৯ এর মৃত্যুর সংখ্যা

১০ জুন কোভিড আক্রান্ত ৩ জন মারা গিয়েছেন। চলতি বছরে এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৬৮ জন মারা গিয়েছেন। দিল্লিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৯০ বছর বয়সী ওই বৃদ্ধা শ্বাসযন্ত্রের অ্যাসিডোসিসে আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে তাঁর বার্ধক্য জনিত আরও বেশ কিছু রোগ ব্যাধি ছিল।

ঝাড়খণ্ডে অ্যাসপিরেশনাল নিউমোনিয়া, সেপটিক শক, উচ্চ রক্তচাপ এবং হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ৪৪ বছর বয়সী এক ব্যক্তি কোভিড-১৯ এর কারণে মারা গিয়েছেন।

আর কেরলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের কারণে ৭৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। জানা গিয়েছে, তিনি কোভিড-১৯ জনিত নিউমোনিয়া এবং সেপসিসের কারণে মারা যান।

সামগ্রিকভাবে, ২০২৫ সালের জানুয়ারি থেকে, মহারাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। সেখানে মোট ১৮ জন মারা গিয়েছেন। তারপর রয়েছে কেরল (১৬), কর্ণাটক (৯), দিল্লি (৮), তামিলনাড়ু (৬), উত্তরপ্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং গুজরাত (সকল রাজ্যে ২ জন করে) এবং ঝাড়খণ্ড, রাজস্থান ও পশ্চিমবঙ্গ (১ জন করে)।

কোভিড নিয়ন্ত্রণের প্রস্তুতি স্বরূপ কেন্দ্রীয় সরকার দেশব্যাপী হাসপাতালে মক ড্রিল শুরু করেছে। সম্ভাব্য করোনা বৃদ্ধি দক্ষতার সঙ্গে মোকাবেলা করার জন্য অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধের মতো গুরুত্বপূর্ণ বিষয় হাসপাতালে মজুত রাখার নির্দেশ দিয়েছে।

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!