মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, জ্যান্ত কই গলায় আটকে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা: গলায় কইমাছ আটকে মর্মান্তিক মৃত্যু যুবকের! ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অবিনাশ বিজুলি (২৫)। অসাবধানতায় গলায় আটকে যাওয়ায় নিশ্বাস নিতে না পেরে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি এলাকার পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন অভিনাশ নামের ওই যুবক। সেই সময় জাল টানার সময় একটি ‘কই’ মাছ লাফিয়ে সরাসরি তার মুখে ঢুকে গলায় আটকে যায়। ফলে শ্বাসনালী বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে থাকা গ্রামবাসীরা তৎক্ষণাৎ তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং মুখে হাত ঢুকিয়ে মাছটি বের করার চেষ্টা করেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হলে দ্রুত তাকে বাংরিপোসি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনাশের।

এদিকে মৃতের দাদা শিবচরণ বিজুলি অভিযোগ করেন, চিকিৎসকের গাফিলতির কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, হাসপাতালে পৌঁছনোর পরই যথাযথ চিকিৎসা শুরু করা হয়নি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের পরিবার ও গ্রামবাসীরা বাংরিপোসি থানায় বিক্ষোভ দেখান এবং চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে