লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রাক্তন ও দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর(Lal Bahadur Sashtri) ১১৯তম জন্মবার্ষিকীতে(Birth Anniversary) সোমবার ট্যুইট করে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি তাঁর ট্যুইটে লেখেন, ‘আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। একজন অসাধারণ রাষ্ট্রনায়ক, তিনি দ্বিতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ এবং সবুজ বিপ্লবের প্রচার সহ চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে ভারতকে পরিচালনা করেছিলেন। তার আইকনিক শব্দগুচ্ছ ‘জয় জওয়ান, জয় কিষান’ আমাদের সৈন্য এবং কৃষকদের সম্মান করার কথা মনে করিয়ে দেয়। ওই শব্দগুচ্ছ একটি অনুভূতি যা আমাদের আজও আমাদের অনুরণিত করে। তার নম্রতা, সততা এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবা অনুপ্রেরণার একটি চিরন্তন উত্স হিসাবে কাজ করে চলেছে।’

লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন দেশের ষষ্ঠ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী। দুটি পদেই তাঁর মেয়াদকাল ছিল মাত্র ২ বছর করে। ১৯৬১ সাল থেকে ১৯৬৩ সাল অবদি তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে ১৯৬৬ সাল তিনি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর হাত ধরে যেমন দেশে সবুজ বিপ্লব তরান্বিত হয়েছিল তেমনি গুজরাতের আমূল সমবায়কে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন দেশে দুধের উৎপাদন ও তার বিপণণ বাড়াতে যা দেশের ইতিহাসে শ্বেত বিপ্লব নামে খ্যাত। দ্বিতীয় ভারত-পাকিস্তান যুদ্ধের সময়কার তাঁর শ্লোগান, ‘জয় জওয়ান জয় কিষাণ’(Jai Jawan Jai Kishan) আজও দেশের জনসমাজকে প্রভাবিত করে চলেছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি