মেঘালয়ে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের

এ নিয়ে রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল ঘাসফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয় বিধানসভার ভোটে আরও তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এ নিয়ে রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল ঘাসফুল শিবির। বুধবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাইলাং আসনে প্রার্থী হচ্ছেন রোবিনাএস সিঙ্গকোন। নঙ্গপোহ আসনে লংসিং বে এবং মাওলাই আসনে স্টেপবোর্নে কুপার রিনডেম। বাকি পাঁচ আসনের প্রার্থীর নাম কবে ঘোষণা করা হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি মেঘের রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মানস ভুঁইয়া।  

আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট। ওই ভোটকে ঘিরে কোমর কষে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই ৫২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল ঘাসফুল শিবির। বাকি আট আসনে স্থানীয় কোনও দলকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। গতকাল মঙ্গলবারই বিধানসভা ভোটের জন্য দলের ইস্তেহার প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ইস্তেহারে পাঁচ বছরে উচ্চমাধ্যমিক ও কলেজ পড়ুয়াদের মধ্যে এক লক্ষ ল্যাপটপ বিলি ও তিন লক্ষ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা বিশেষ ভাতা ও মহিলাদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়ারও অঙ্গীকার করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতেই দল ছেড়েছেন পিন্থোরুমক্রাহ্ বিধানসভা কেন্দ্রের জোড়াফুলের প্রার্থী সাম্বোরলাং ডিয়েংডোহ্। সঙ্গে জানিয়ে দেন, দল ছাড়লেও, ওই আসন থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তবে ওই প্রার্থী দল ছাড়লেও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। দলের পর্তবেক্ষক মানস ভুঁইয়া জানিয়েছেন, ওই আসনে বিকল্প প্রার্থী তৈরি রয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁর নাম ঘোষণা হবে।

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে ভয়ংকর কাণ্ড, আইনজীবীর গাড়ি জ্বালিয়ে নিজেই ভিডিও করলেন যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও