স্বাধীনতা দিবসের দিন তপ্ত তেলেঙ্গানা, কুপিয়ে খুন টিআরএস নেতাকে

তেলেঙ্গানায় জাতীয় পতাকা উত্তোলনের পরেই এক টিআরএস নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ : কর্নাটকের (Karnataka) পর তেলেঙ্গানা (Telangana)। স্বাধীনতা দিবসের দিন উত্তপ্ত হল দক্ষিণের এই রাজ্যও। তেলেঙ্গানায় জাতীয় পতাকা উত্তোলনের পরই এক টিআরএস (Telangana Rashtriya Samith) নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনাটি খাম্মাম গ্রামীণ মণ্ডলের অন্তর্গত তেলাদরুপল্লি গ্রামে। এদিন ভোরে ওই এলাকায় পতাকা উত্তোলন করেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS) নেতা তামমিনেনি কৃষ্ণাইয়া। কিছু সময় পরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই নেতা। সেই সময় মাঝপথে তাঁর পথ আটকায় একটি অটোরিক্সা। অভিযোগ, চার ব্যক্তি অটো থেকে নেমে নেতার উপরে হামলা চালায়। তাঁকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই কৃষ্ণাইয়ার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে হত্যাকাণ্ডের পরেই এলাকা ছেড়ে পালায় চার দুষ্কৃতী।

খাম্মামের অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, তেলাদরুপল্লি গ্রামের কাছে ৫৪ বছরের ওই নেতার উপর হামলা চালানো হয়। কিছুদিন আগে তিনি দলবদল করেন। সিপিএম (CPM) ছেড়ে টিআরএসে যোগ দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অতিরিক্ত রক্তক্ষরণে নেতার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। চার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। টিআরএস নেতার খুনের পরেই সোমবার দুপুরে স্থানীয় সিপিএম নেতা কোটেশ্বর রাওয়ের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। তাঁদের অভিযোগ, এই খুনে জড়িত কোটেশ্বর রাও। পাথর-বৃষ্টি চলে নেতার বাড়িতে। ঘটনায় নেতা বা তাঁর পরিবারের কেউ আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। এই হামলার পরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় কারফিউ জারি করে পুলিশ।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার