চলন্ত ট্রেনে আচমকাই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ, টিকিট পরীক্ষকের বুদ্ধিমত্তায় বাঁচল প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইদানিং হৃদরোগে(Heart Attack) আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। কোনও বয়স কালের সীমা না মেনেই এই রোগ নিজের জাল বিস্তার করেছে মানব জাতির উপর। কিন্তু চিকিৎসাশাস্ত্রে সাফ বলা হয়েছে, কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করে হার্ট অ্যাটাকের পরিস্থিতি সামলানো সম্ভব এবং এমনকি রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলাও দুঃসাধ্য নয়। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত এক সত্তরোর্ধ্ব বৃদ্ধকে সিপিআর(CPR) পদ্ধতি অবলম্বন করে প্রাণে বাঁচালেন এক কর্তব্যরত টিটিই। চলন্ত ট্রেনের মধ্যেই ঘটে পুরো ঘটনাটি। এই অসাধ্য সাধন ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হিরো বনে গিয়েছেন ওই টিকিট পরীক্ষক।

আরও পড়ুনঃ আইপিএলের নিলামে কোন বছর কত খরচ করেছে দলগুলো, জানেন?

এই ঘটনাটি ঘটেছে ১৫৭০৮ আম্রপালি এক্সপ্রেসে(Amrapali Express Incident)। সেই ট্রেনেই ভ্রমণকারী এক ৭০ বছর বয়সী বৃদ্ধ আচমকা বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন। ওই বৃদ্ধের শরীর ক্রমশ অবশ হয়ে আসছিল। এরপর সহযাত্রীদের মধ্যেও হইচই শুরু হয়ে যায়। তখনই ট্রেনের মধ্যে উপস্থিত ওই টিটিই এসে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধকে সিপিআর দেওয়া শুরু করেন। এর ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পান ওই বয়স্ক যাত্রী।

আরও পড়ুনঃ স্বামী নয় আসামী, দুই কন্যাসন্তান জন্মানোয় স্ত্রীর চুল কেটে বেধড়ক মারধর

আম্রপালি এক্সপ্রেসের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কর্তব্যরত ওই টিকিট পরীক্ষক বয়স্ক বৃদ্ধটির মুখে মুখ লাগিয়ে সিপিআর দিচ্ছেন এবং তাঁকে প্রাণে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। ভিডিওটি রেল মন্ত্রকের তরফেও শেয়ার করা হয়েছে। এই বীরত্বপূর্ণ কাজের জন্য ওই টিটিইর প্রশংসা করেছেন নেটিজেনরা। সিপিআর দেওয়ার পর ওই ৭০ বছর বয়সী যাত্রী কিছুটা ধাতস্থ হন এবং এরপর ছাপড়া রেলস্টেশনে তাঁকে নামিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রশংসার পাশাপাশি অনেকেই ভুল সিপিআর দেওয়া নিয়ে ওই টিকিট পরীক্ষকের সমালোচনাও করেছেন, কিন্তু রেল মন্ত্রক জানিয়েছে, ওই টিকিট পরীক্ষকের তৎপরতার কারণেই রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল