ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যু! বৃদ্ধের নামে ফর্ম ৭ জমা পড়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর পক্রিয়া চলাকালীন থামছেই না এসআইআর আতঙ্কে মৃত্যুমিছিল। প্রতিদিনই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আতঙ্কে কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন। বছর সত্তরের বৃদ্ধ শেখ ইসমাইলকে ডাকা হয়েছিল এসআইআর হিয়ারংয়ে। তিনি শুনানির জন্য গিয়েছিলেন নির্ধারিত কেন্দ্রে। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান। ২৭ জানুয়ারি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে SIR নিয়ে আতঙ্কের জেরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে শেখ ইসমাইল ছিলেন হুগলির চুঁচুড়া বিধানসভার ২৫ নম্বর বুথ হোসনাবাদের ভোটার। আগামী ৩০ জানুয়ারি তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল। তাঁকে ছাড়াও তাঁর পরিবারের একাধিক সদস্যকে ডাকা হয়েছিল। তাঁদের জন্য শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেছেন ওই এলাকার কয়েকশো মানুষের নামে জমা পড়েছে ফর্ম ৭। তারপর থেকেই নাম বাদ যাওয়ার আতঙ্কে ভুগছেন ওই কেন্দ্রের ভোটাররা। এই বিষয় নিয়ে কয়েকদিন আগেই বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তখন সেই বিক্ষোভেও ইসমাইল সামিল হয়েছিলেন। তারপর মঙ্গলবার শুনানি কেন্দ্রে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ধরে বাড়িতে নিয়ে আসার পর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে নিয়ে যাওয়া হন কলকাতার হাসপাতালে। সেখানেই ২৮ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: জন্ম-মৃত্যুর শংসাপত্র এবার সম্পূর্ণ অনলাইনে, গাফিলতি রুখতে কঠোর পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

বৃদ্ধের মৃত্যু নিয়ে সরব হয়েছেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি অভিযোগ করে বলেছেন নির্বাচন কমিশনের মাধ্যমে  বিজেপি সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে। তিনি জানান, বৃদ্ধ শেখ ইসমাইল জানতে পারেন তাঁর নামে ফর্ম সেভেন জমা পড়েছিল। সেই আতঙ্কেই প্রাণ হারিয়েছেন।   

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব