জঙ্গি দমনে ফের সাফল্য, ভূস্বর্গে খতম ২ শীর্ষ জেহাদি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কেঁপে উঠল জন্মু-কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই পাকিস্তানি জঙ্গি।

জানা গিয়েছে, এই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের দুই কুখ্যাত জেহাদি। দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় জঙ্গি গতিবিধির সঙ্গে যুক্ত ছিল এরা। কাসবায়ার এলাকায় সেনা জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই মঙ্গলবার রাতে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে দেয় সেনা। খোঁজ পায় গোপন ডেরার, এরপরই ঘিরে ফেলা হয় তাঁদের।

সেনার জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি চালানো শুরু করে দেয়। এরপরই শুরু হয় এনকাউন্টার। বেশ কিছুক্ষণের পর নিহত হয় দুই জঙ্গি। সেনার তরফ থেকে নাগরিকদের নিরাপত্তার জন্য উচিৎ পদক্ষেপ নেওয়া হয়। যেই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর মিলেছিল, সেখানে সেনা, পুলিশ আর সিআরপিএফের টিম মিলে সংযুক্ত অভিযান চালায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেও এনকাউন্টারে নিহত হয়, জইশ-ই-মহম্মদে কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল। এই বছর উপত্যকায় হওয়া বিভিন্ন অপারেশনে এখনও পর্যন্ত ১৪৮ জঙ্গিকে নিকেশ করেছে সেনা। মৃত জঙ্গিদের মধ্যে বিভিন্ন সংগঠনের কম্যান্ডাররাও রয়েছে। লস্কর, জইস, হিজবুল, টিআরএফ সহ সমস্ত সংগঠনের কোমর ভাঙতে সক্ষম হয়েছে সেনা।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের