দিল্লি দাঙ্গার অন্যতম ‘অভিযুক্ত’ উমর খালিদকে জামিন দিল না আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২০ সালে হওয়া দিল্লি দাঙ্গার ঘটনার অন্যতম ‘অভিযুক্ত’ হিসাবে গ্রেফতার হওয়া সমাজকর্মী উমর খালিদকে বৃহস্পতিবারও জামিন দিল না কারকারদুমা আদালত। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল তাঁকে এবং তখন  থেকেই তিনি তিহার জেলে রয়েছেন। উমর খালিদ একজন সমাজকর্মী হওয়ার পাশাপাশি দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রও। ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তরপূর্ব দিল্লিতে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার সঙ্গে সরাসরি জহ রয়েছে উমর খালিদের, এমন সন্দেহ করেই ২০২০ সালের অক্টোবর মাসে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপূর্ব দিল্লিতে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার ‘মাস্টারমাইন্ড’ হিসাবে গ্রেফতার করা হয়েছিল উমর খালিদকে। ওই দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয়। আহত হন অন্ততপক্ষে সাতশো জন। পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এই দাঙ্গা উদ্দেশ্যপ্রণোদিত এবং এখনও এখনও পর্যন্ত এই দাঙ্গা লাগানোর জন্য মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন জামিনে ছাড়া পেয়েছেন। উমর খালিদের বিরুদ্ধে এই দাঙ্গা পরিকল্পনা করা, দাঙ্গায় উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসবিরোধী বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন প্রয়োগ করা হয়েছে তাঁর ওপর।

যদিও উমর খালিদ প্রথম থেকেই দাবি করেছেন তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও জোরালো প্রমাণ আদালতে পেশ করতে পারেনি এই ঘটনার তদন্তকারী আধিকারিকরা। উমর খালিদের পক্ষের আইনজীবী ত্রিদীপ পাইস যুক্তি দিয়েছিলেন যে এই মামলায় দিল্লি পুলিশের দাখিল করা সম্পূর্ণ চার্জশিটই ভুল এবং তার বিরুদ্ধে মামলাটি দাখিল হয়েছে দুটি টিভি চ্যানেলের ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে যেখানে বক্তৃতা দিতে দেখা গিয়েছে উমর খালিদকে। তাঁর বক্তৃতারই বিতর্কিত কিছু অংশ আদালতে প্রমাণস্বরূপ তুলে ধরেছেন তদন্তকারী আধিকারিকরা। 

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ