‘সোমবার থেকে বেকার হয়ে যাবে’, বিদায়ী ভাষণে সমাজমাধ্যমের ট্রোলারদের খোঁচা প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক ঐতিহাসিক রায় ও নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই রায় ও নির্দেশ মনপসন্দ ছিল না অন্তর্জালে সক্রিয় ডানপন্থী নেটা নাগরিকদের। একাধিক নির্দেশ ও রায় নিয়ে তথাকথিত সর্বজান্তা ট্রোলারদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছে তাঁকে। শুক্রবার বিদায়ী ভাষণে সমাজমাধ্যমে ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো ট্রোলারদের খোঁচা দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। খানিকটা তির্যক কণ্ঠে তিনি বলেন, ‘আমি, সম্ভবত, সবচেয়ে ট্রোলড বিচারপতিদের মধ্যে একজন…। শিরায়, ভাবছি সোমবার থেকে কী হবে?! যারা আমাকে ট্রল করেছে তারা সবাই বেকার হবে!’ প্রধান বিচারপতির কথা শুনে হাজির আইনজীবীরাও হাসি চেপে রাখতে পারেননি।

২০২২ সালের ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ১০ নভেম্বর অবসর নেবেন তিনি। কিন্তু যেহেতু শনি ও রবিবার সুপ্রিম কোর্টে সাপ্তাহিক ছুটি, তাই এদঢিনই শেষ বারের মতো বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনের শেষ দিনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা দেওয়া হবে কিনা, তা নিয়ে রায়ও দিয়েছিলেন।

বিচারপতি হিসাবে বিদায়ী ভাষণে যথেষ্ট হাল্কা মেজাজেই ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। বিদায় সম্ভাষণে কপালে হাত ঠেকিয়ে সকলকে নমস্কার জানিয়ে তিনি বলেন, ‘যদি আমার ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমাপ্রার্থী।’ খানিকটা আবেগাপ্লুত কণ্ঠে প্রধান বিচারপতি বলেন, ‘তরুণ বয়সে এই আদালতে আসতাম। খুঁটিয়ে দেখতাম আদালত আর আদালতের এই দুটো পোট্রেট। গতকাল রাতে ভাবছিলাম, দুপুর ২ টোয় আদালত খালি হয়ে যাবে, আমি নিজেকে স্ক্রিনে দেখব। আপনাদের সবার উপস্থিতিতে আমি অভিভূত।’

দেশের শীর্ষ আদালতে বিচারপতি হিসাবে যোগ দেওয়ার পরেই সমাজমাধ্যমের ট্রোলারদের নিশানায় ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সেই ট্রোলিং চরম পর্যায়ে পৌঁছেছিল। এদিন বিদায় লগ্নে ট্রোলারদের উদ্দেশে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি ট্রোলারদের ভয়াবহ আক্রমণের শিকার হয়েছি। অনেক ক্ষেত্রে আক্রমণের শব্দবন্ধ ছুরির মতো ধারাল হয়ে উঠেছিল। কিন্তু আমার চওড়া কাঁধ সব আক্রমণ সামাল দিয়েছে। আমি, সম্ভবত, সবচেয়ে ট্রোলড বিচারপতিদের মধ্যে একজন…। শিরায়, ভাবছি সোমবার থেকে কী হবে?! যারা আমাকে ট্রল করেছে তারা সবাই বেকার হবে!’

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়