পথ দুর্ঘটনায় আহতদের মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসার সুযোগ, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পথ দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দুর্ঘটনায় আহতরা পাবেন সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা ।  বুধবার ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ নামে একটি  প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি । আর সেখানেই দুর্ঘটনায় আহতদের  জন্য ঘোষণা করা হল আর্থিক সাহায্যের ।

এই প্রসঙ্গে গড়করি বলেন,’ দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানানো হলে সরকার চিকিত্সার ব্যয় বহন করবে।   আহতরা সাত দিনের চিকিৎসার জন্য পাবেন  দেড় লক্ষ টাকা । সেইসঙ্গে হিট অ্যান্ড রান মামলায় মৃতদের দু’লক্ষ টাকা দেওয়া হবে। ‘ বলা বাহুল্য, মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সাথে বৈঠক করেন নীতিন গড়করি । আর সেই বৈঠকের পরেই ঘোষণা হল পথ দুর্ঘটনায় আহতদের ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ প্রকল্পের ।

উল্লেখ্য, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।  এরমধ্যে ৬৬ শতাংশ দুর্ঘটনার কবলে পড়েছে  ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা । পথ দুর্ঘটনায় ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে।  এমন পরিসংখ্যান সামনে আসতেই  দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য প্রকল্পের সিদ্ধান্ত নিল  কেন্দ্রীয় সরকার ।

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন