ফের অগ্নিগর্ভ মণিপুর, ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা কুকি মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: ফের অগ্নিগর্ভ ইম্ফল। রাজ্যের জাতিহিংসা নিয়ে সংসদে সরব না হওয়ায় সোমবার ইম্ফলের কোঙ্গবায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়িতে ফের হামলা চালাল কুকি জনজাতি গোষ্ঠীর মহিলারা। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়া হয়। শেষ পর্যন্ত অবশ্য হামলাকারীদের হঠিয়ে দেয় মন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সেনারা। এ নিয়ে গত ৪০ দিনের মধ্যে রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়িতে দু’বার হামলা হল।

গত ৩ মে মণিপুরে শুরু হয় জাতি হিংসা। গত ৮৩ দিন ধরে অশান্তির আগুনে জ্বলছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত বুধবার দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ফের শুরু হয়েছে অশান্তি। মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে ঘটে চলা নারকীয় ঘটনা প্রকাশ্যে আসতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।

এদিন বিকেলে কুকি জনজাতি গোষ্ঠীর মহিলারা ইম্ফলে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। ওই মিছিল শেষে কোঙ্গবায় মেইতেই জনগোষ্ঠীর নেতা তথা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরে বাড়ির একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সংসদ চলার কারণে মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। উল্লেখ্য, গত ১৫ জুন রাতে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। পেট্রল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তাঁর বাড়িতে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা