এই মুহূর্তে

উন্নাওয়ে ধৃত ৫ বাংলাদেশি সন্দেহভাজন জঙ্গি, তড়িঘড়ি তদন্তে নামল এনআইএ

নিজস্ব প্রতিনিধিঃ ফের দেশ থেকে গ্রেফতার বাংলাদেশি। এবার উত্তরপ্রদেশের উন্নাও থেকে ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যাঁদেরকে জঙ্গি বলে সন্দেহ করছেন উন্নাও পুলিশ। কারণ তাঁরা হোয়াটসঅ্যাপের পরিবর্তে IMO-এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অবিচল রেখেছিলেন। অভিযুক্তদের মধ্যে ৩ জন পুরুষ এবং দুজন মহিলা রয়েছেন। অভিযুক্তদের কাছ থেকে সৌদি আরবের মুদ্রা, ভারতীয় ভুয়ো পাসপোর্ট এবং একাধিক জাল নথি উদ্ধার করেছে পুলিশ। তবে এখন এই মামলা শুধু উন্নাও পুলিশের কাছে নেই, গোয়েন্দা ব্যুরো (IB) এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড (STS) দলগুলিও মামলাটি তদন্ত করছে।

ধৃত আসামিদের মধ্যে প্রধান অভিযুক্ত আব্দুল জলিলের কাছে মথুরায় তৈরি ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে। তাঁর কাছে আধার কার্ড এবং আইডি কার্ডও রয়েছে। যেখানে তাঁর বাসস্থান হিসেবে দিল্লি উল্লেখিত রয়েছে। এমনকী তদন্তে উঠে এসেছে, দিল্লির সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছিলেন। যাতে প্রমাণিত, তিনি অবৈধ ভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের বাংলাদেশের একটি ইসলামি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এবং তাঁদের কাছ থেকে উদ্ধার সৌদি আরবের মুদ্রা থেকে জানা গিয়েছে, তাঁরা কোনও বড় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত।

তাঁদের সঙ্গে বিদেশি অ্যাপ IMO-র মাধ্যমে যোগাযোগ করতেন অভিযুক্তরা। তাতে বোঝা যায়, তারা তাদের পরিচয় গোপন করার চেষ্টা করছিলেন। এছাড়াও গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, একটি মোবাইল ফোনে ৯০০ টিরও বেশি সিম কার্ড ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত সন্দেহজনক। আইবি (গোয়েন্দা ব্যুরো) এবং এটিএস (অ্যান্টি টেরর স্কোয়াড) এর দল অভিযুক্তদের পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করবে, যাতে জানা যায় যে তাঁদের কার্যকলাপ কোনও বড় সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা। সেই বুঝে বড় পদক্ষেপ নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

প্রজাতন্ত্র দিবসে মাদ্রাসা-মসজিদে ওড়াতে হবে জাতীয় পতাকা, নির্দেশ জারি রাজ্য সরকারের

পাঁচ বছরের শিশুকে পিষে দিল গাড়ি, আবাসনের ভিতরে খেলার সময়ই দুর্ঘটনা, তারপর যা ঘটল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ