আবাসের টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চম্পট ১১ বিবাহিত মহিলা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার  শিরনামে  প্রধানমন্ত্রীর আবাস যোজনা। যোগী রাজ্যে প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে উঠল অপব্যবহারের অভিযোগ। সেখানে বিবাহিত মহিলারা প্রধানমন্ত্রীর প্রকল্পে  আওতায় সরকারের কাছ থেকে প্রথম কিস্তির টাকা নিয়ে স্বামীদের ছেড়ে প্রেমিকদের হাত ধরে পালিয়ে গিয়েছে। এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। সেখানে প্রায় ১১ জন মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত।

সম্প্রতি মহারাজগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় ২,৩৫০ জন সুবিধাভোগীরা ৪০ হাজার টাকা করে পান। আর এই টাকা পেয়ে বিবাহিত মহিলার স্বামীকে ছেড়ে প্রেমিকদের হাত ধরে চম্পট হন। এই ঘটনার পর স্ত্রী হারা স্বামীরা পুলিশকে পুরো ঘটনাটি জানায়। এরপর সামনে আসে আবাসের টাকার অপব্যবহারের ঘটনা। সূত্রের খবর সুবিধাভোগীরা থুঠিবাড়ি, শীতলাপুর, ছাটিয়া, রামনগর, বকুল দিহা, খাসরা, কিশুনপুর এবং মেধাউলি গ্রামের বাসিন্দা ।

প্রসঙ্গত , এই ঘটনা প্রথম নয়। ২০২৩ সালে উত্তরপ্রদেশে চার বিবাহিত মহিলা আবাস যোজনার টাকা পেয়ে স্বামীকে ছেড়ে প্রেমিকদের সঙ্গে পালিয়ে যায়। জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেই চম্পট হয় মহিলারা। আর এরপর ফের উত্তরপ্রদেশে ঘটল একই ঘটনা।  বলা বাহুল্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্প দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে স্থায়ী বাড়ি তৈরিতে সহায়তা করে। আর সেই প্রকল্পেই উঠল অপব্যবহারের অভিযোগ।  

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান