বাইকের পেছনে প্রাক্তন স্ত্রীকে বেঁধে নির্মম অত্যাচার, ঘটনাস্থলে স্বামীকে ঘিরে গণপিটুনি স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানগাড়া কোতোয়ালি এলাকায় এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। রইস নামে এক ব্যক্তি নিজের প্রাক্তন স্ত্রী রেশমাকে খুনের উদ্দেশ্যে বাইকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রইস রানগাঁওয়ের মুদ্রায়াপুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, নানপাড়ায় হঠাৎই প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার দেখা হয়, আর সেখান থেকেই শুরু হয় তীব্র বাগবিতণ্ডা, যা পরে ভয়াবহ রূপ নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রইস ও রেশমার বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকেই রেশমা তার বাবার বাড়িতে থাকছিলেন। বুধবার, লক্ষণপুর মহতেহি গ্রাম থেকে বাড়ি ফেরার সময় রইস তার পথ আটকায়। প্রথমে দু’জনের মধ্যে তর্ক হয়, এরপর আচমকাই রইস রেশমাকে বাইক দিয়ে ধাক্কা মারে। তাতেও ক্ষান্ত না হয়ে, সে রেশমাকে বাইকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যেতে শুরু করে বলে অভিযোগ।

আরও পড়ুন: গ্যাস সংকটে বন্ধ রেস্তোরাঁ, কাজ হারিয়ে আত্মঘাতী রাঁধুনি

এই নৃশংস দৃশ্য দেখে আশপাশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েন। রেশমার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত রইসকে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। পুলিশ জানিয়েছে, রইসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, শারীরিক নির্যাতন, ভয় দেখানো এবং অপমানের অভিযোগ। বর্তমানে অভিযুক্ত ও ভুক্তভোগী-দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীর কড়া শাস্তির আশ্বাস দিয়েছে। 

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার