সম্প্রসারিত যোগী মন্ত্রিসভা, জিতিনকে পূর্ণমন্ত্রীর মর্যাদা

জিতিন ছাড়া সকলেই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: জাতপাতের রাজনীতির কথা মাথায় রেখেই সম্প্রসারিত হল যোগী মন্ত্রিসভা।  আর সম্প্রাসারিত মন্ত্রিসভায় সব থেকে বড়ো চমক  জিতিন প্রসাদের অন্তর্ভুক্তি। প্রাক্তন এই কংগ্রেস সদস্য়কে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাতজন। জিতিন ছাড়া সকলেই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জিতিন প্রসাদ ছাড়াও সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা হয়েছে ছত্রপাল সিং, পল্টু রাম, সঙ্গীতা বিন্দ, ধরমবীর প্রজাপতি সঞ্জিব কুমার এবং দীনেশ কার্তিক।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের নেওয়া হবে তার একটা খসড়া তালিকা তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই তালিকা নিয়ে মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুনীল বনশলস-সহ শীর্ষ নেতারা। সূত্রের খবর, যোগীকে পরামর্শ দেওয়া হয়েছিল জিতিন প্রসাদকে যেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।  কথা রেখেছেন সন্ন্য়াসী রাজা। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে ভোট।  তার আগেই মন্ত্রিসভা সম্প্রসারণে হাত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য মন্ত্রিসভার তিন সদস্য করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। এরা হলেন বিজয় কুমার কাশ্য়প, চেতন চৌহান, কমলরানি বরুণ। সেই আসনগুলি ফাঁকা ছিল।

জাতপাতের হিসেব করেই যে মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে , তা স্পষ্ট হচ্ছে মন্ত্রিসভায় যাঁদের জায়গা হয়েছে। একবার দেখে নেওয়া যাক

জিতিন প্রসাদ : রাহুল ঘনিষ্ঠ এই নেতা ব্রাহ্মণ সম্প্রদায়ের উত্তরপ্রদেশের মোট ভোটারের ১৩ শতাংশ উচ্চবর্ণের।

ছত্রপাল সিং : একসময় মায়াবতীর  ডানহাত ছিলেন। দলিত সম্প্রদায়ের ভোট টানতে ছত্রপালের দোসর কেউ নেই। একই কথা প্রযোজ্য ধরমবীর প্রজাপতির ক্ষেত্রে। দলিত ভোট টানতেই ধরমবীরকে সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।

বাকি তিন জন পল্টুরাম, সঞ্জীব কুমার এবং দীনেশ কার্তিক তফশিলী উপজাতি। সঙ্গীতা বলবন্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব