মিলছে না পেনশন- বেতন, যোগী রাজ্যে মাথায় হাত সরকারী আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগীরাজ্যে সরকারী কর্মীদের দুরাবস্থা। মিলছে না বেতন, পেনশন। তাতেই চিন্তায় পড়েছেন উত্তরপ্রদেশের জল নিগমের আধিকারিকরা। সম্প্রতি অবসর নেওয়ার পর  সরকারী  আধিকারিক প্রেম চন্দ্র ভার্মার ওপেন হার্ট সার্জারি হয়। কোনোভাবে ডাক্তার ও হাসপাতালের খরচ মেটালেও পেনশন না পাওয়ায় এখন ওষুধ কিনতে পারছেন না। সংসার চালাতেও টাকা জোগাড় করতে পড়তে হচ্ছে বিপাকে।

অন্যদিকে ঠিক এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জুনিয়র ইঞ্জিনিয়ার পদ থেকে অবসর নেওয়া  খাজা মাসউদ আহমেদর সঙ্গেও।  তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে, বলে খবর। শুধু প্রেম চন্দ্র বা খাজা মাসুদেরই নয়, উত্তরপ্রদেশ জল নিগমের সাড়ে নয় হাজার কর্মচারী ও পেনশনভোগীদের গল্পও অনেকটা একইরকম। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ জল নিগমের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসপি মিশ্র বলেছেন প্রায় ৭১৪২ জন পেনশনভোগী কোন টাকা পাননি। শুধু তাই নয় ২৩৪২ কর্মী চার মাস ধরে পাননি বেতন। অবস্থা এমন যে, কিছু পেনশনভোগীর কাছে ওষুধ কেনার টাকা নেই।

এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বি কে বাজপেয়ী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নগরোন্নয়ন মন্ত্রী এ কে শর্মা, নমামি গঙ্গে গ্রামীণ পানীয় জলমন্ত্রী স্বাধীন দেব সিং, মুখ্য সচিব, দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রতিবার আশ্বাস দিলেও বেতন-পেনশন আসে না। তাই আগামী ২৬ সেপ্টেম্বর আন্দোলনের জন্য রাজ্য জুড়ে কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বৈঠক ডাক দেওয়া হয়েছে।’ তবে কবে মিলবে টাকা সেটাই এখন মূল বিষয়।

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন