চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রনাথ রথ খুনে নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তবে এখনও তাদের গ্রেফতার করা যায়নি। নতুন সরকারের শপথ নেওয়ার আগে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাতে কোনওভাবেই তাদের ধরা না যায়, পরিকল্পনাও করেছিল দুষ্কৃতীরা। অবশেষে বালি টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে তাদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

জানা গিয়েছে, খুন করে অভিযুক্তরা বালি টোল প্লাজা ক্রস করেছিল। ওই সময় ইউপিআই দিয়ে পেমেন্ট করেছিল অভিযুক্তরা। সেই সময় তাদের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ফুটেজ হাতে এসেছে পুলিশের। যে গাড়িটি তারা ব্যবহার করেছিল, সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে অনুমান পুলিশের। অভিযুক্তদের ধরতে উত্তরপ্রদেশে যাচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টিম।

অন্যদিকে, রবিবার প্রয়াত আপ্ত সহায়ক চন্দ্রনাথের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে দেখা করার পরে নিজের বিধানসভা নন্দীগ্রামেও তিনি যাবেন বলে জানা গিয়েছে। চন্দ্রনাথ রথ আসলে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলুপ গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে বারাসতে থাকতেন তিনি। বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়িটি আটকানোর জন্য ব্যবহার করা হয়েছে গাড়িটিকে। অন্যদিকে বাইকে করে এসেছিল আততায়ীরা। বাইক থেকে নেমে টার্গেটকে নিশ্চিত করে গুলি চালানো হয়। মাত্র ৫০ সেকেন্ডের অপারেশন করা হয়েছিল। অভিযুক্তদের হদিশ পেতে তল্লাশি চালানো হচ্ছে। এই খুনে ব্যবহৃত গাড়ি ও ২টি বাইক উদ্ধার আগেই করেছে পুলিশ।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ