দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপনির্বাচনে জিতে গেলেন মুখ্যমন্ত্রী ধামি, বিজেপির হাতেই উত্তরাখণ্ড

নিজস্ব প্রতিনিধি, দেরাদুুন: উপনির্বাচনে জিতে গেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চাম্পাওয়াত ( Champawat) কেন্দ্র থেকে। শুক্রবার  রাজ্য নির্বাচন কমিশন দফতর থেকে তাঁর জয়ের খবর দিতে গিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ৫৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। ধামির প্রাপ্ত ভোট ৫৫, ০২৫। এই জয়ের ফলে উত্তরাখণ্ড বিজেপির হাতেই রইল। 

সদ্য শেষ হওয়া উত্তরাখণ্ড (Uttarakhand) বিধানসভা নির্বাচনে ধামি (Dhami) পরাজিত হয়েছিলেন। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপরেই আস্থা রাখে এবং রাজ্য শাসনের দায়িত্বভার তাঁর  হাতেই তুলে দেন। রাজ্যে বিজেপি শাসন কায়েম রাখতে দরকার ছিল মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার ছয় মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসা। ফলে, রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিছুটা হলেও চিন্তায় ছিল। শুক্রবার উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণায় সেই চিন্তার মেঘ যে দূর হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী পাঁচ বছর উত্তরখণ্ড শাসন করবে বিজেপি। 

ধামির ((Dhami)জয়ের খবরে রাজ্য বিজেপি নেতৃত্ব রীতিমতো উচ্ছ্বসিত। দলের সদর দফতরে শুরু হয়েছে আবির নিয়ে খেলা। 

বিস্তারিত আসছে…

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ