ভ্যাট ভাঙাকে কেন্দ্র করে ফের পুরসভার মুখোমুখি বিধায়ক, সরগরম এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের প্রকাশ্যে এল পুরসভা ও বিধায়কের মধ্যে ক্ষমতার টানাপোড়েন। শহরের একটি আবর্জনা ফেলার ভ্যাট জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, রায়গঞ্জ পুরসভা-কে না জানিয়েই এই ভ্যাট ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট ভাঙার পর ওই জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

শনিবার রায়গঞ্জ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমেন্দ্রপল্লি এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পুরসভার উদ্যোগে ওই জায়গায় একটি ভ্যাট তৈরি করে আবর্জনা ফেলার ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করেই জেসিবি এনে ভ্যাট ভেঙে ফেলা হয় এবং পুরো ঘটনার বিষয়ে পুরসভাকে অন্ধকারে রাখা হয়।

আরও পড়ুন: তৃণমূল নেতার নামে মাওবাদী পোস্টার, গণ আদালতের হুঁশিয়ারি ঘিরে হুলুস্থুল কাণ্ড

শহর তৃণমূল কংগ্রেস-এর সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী নিজে উপস্থিত থেকে ভাঙার কাজের তদারকি করেন। তিনি জানান, জায়গাটি আসলে ব্যক্তিগত সম্পত্তি এবং একসময় সেখানে অবৈধ দখল ছিল। পরে পুরসভা সেখানে ভ্যাট তৈরি করে। দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ও জনভোগান্তি বাড়ছিল বলেই বিধায়কের নির্দেশে জায়গাটি পরিষ্কার করা হচ্ছে।

তবে এই যুক্তি মানতে নারাজ ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২০১১ সাল থেকেই পুরসভার উদ্যোগে সেখানে ভ্যাট ছিল এবং পুরসভাকে না জানিয়ে এইভাবে ভেঙে ফেলা অনৈতিক ও বেআইনি। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশে অভিযোগ দায়ের করা হবে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেও তিনি স্পষ্ট করেন।

এদিকে সিপিএম-এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস দাবি করেন, জায়গাটি তাঁদের দলের এক প্রয়াত সদস্যের ছিল। এখন সেই জমি দখলের চেষ্টা চলছে বলেই অভিযোগ তুলে তাঁরা আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান। এই ঘটনাকে ঘিরে রায়গঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে