করোনায় আক্রান্ত উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

রয়েছেন সেলফ আইসোলেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  করোনায় আক্রান্ত ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতি রয়েছেন নিভৃতবাসে

তাঁর দফতরের টুইটার হ্যান্ডেলে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘ভারতে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, বর্তমানে হায়দরাবাদে, করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত এক সপ্তাহের জন্য তিনি সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। উপরাষ্ট্রপতির তরফ থেকে বলা হয়েছে, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তারা যেন দ্রুত করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এলে অবশ্যই যেন নিভৃতবাসে চলে যান।’ উপরাষ্ট্রপতি এদিন সকালে হায়দরাবাদে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 

উপরাষ্ট্রপতির করোনায় আক্রান্ত হওয়ার খবর যে রীতিমতো উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই। মনে করা হচ্ছে, এদিন সকালের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতির সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে অনেকও করোনায় আক্রান্ত  হতে পারেন। 

এদিকে, ভারতে করোনার নতুন ভাইরাস ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। গোষ্ঠী সংক্রমণের খবর দিয়েছে  সার্স-কোভ-২ জেনোমিক্স কনসর্টিয়াম। এই খবরটিও যে রীতিমতো উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই। উল্লেখ করা যেতে পারে এদিনের সকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মোট ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তবে সংক্রমণ হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। সকালের বুলেটিন অনুসারে,  গত একদিনে দেশজুড়ে মোট ৫২৫ জন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের