বিয়ের অনুষ্ঠানে নাচতে-নাচতে আচমকা মঞ্চে লুটিয়ে পড়ল তরুণী, এক নিমিষে সব শেষ

হ্যাঁ, নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু হল এক ২৪ বছর বয়সী যুবতীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মর্মান্তিক ভিডিওটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, সময়েই সবকাজ সেরে ফেলো, ক্যায়া পাতা কাল হো না হো! হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বিদিশায়। বিয়ের অনুষ্ঠানে দিব্যি কোমর দুলিয়ে নাচছিলেন যুবতী, কিন্তু তিনি যে, পৃথিবীতে আর খানিকক্ষণের অতিথি কে জানত? কে জানত এটাই তাঁর শেষ নৃত্য পরিবেশনা! হ্যাঁ, নাচতে নাচতেই মাটিতে পড়ে মৃত্যু হল এক ২৪ বছর বয়সী যুবতীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মর্মান্তিক ভিডিওটি। সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশার মাধবগঞ্জে বসবাসকারী রাজকুমার জৈনের ছেলে এবং তাঁর ভাইয়ের ছেলের একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মগধাম রিসোর্টে। যুবতীর মৃত্যুর দিন ছিল সঙ্গীত অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই গোটা বিয়ে বাড়ির পরিবেশ আনন্দমুখর।

সঙ্গীতে সকলেই নাচছিলেন। মঞ্চে নাচতে ওঠেন ২৪ বছর বয়সী পরিণীতাও। মহিলা ছিলেন সম্পর্কে রাজকুমার জৈনের শ্যালকের মেয়ে পরিণীতা জৈন। ইন্দোরের বাসিন্দা। বিয়ের জন্যে পিসির বাড়িতে গিয়েছিলেন পরিণীতা। সুতরাং বরের মামাতো বোন হন তিনি। আর সকলের মতো সঙ্গীতের অনুষ্ঠানে পরিণীতাও মঞ্চে নাচতে উঠেছিলেন। একটি বলিউড গানে প্রায় দেড় মিনিট নাচার পর মুখ থুবড়ে পড়ে যান পরিণীতা। মঞ্চের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর পরিবারের সকল লোকজন, স্বাভাবিকভাবেই পরিণীতা মঞ্চে লুটিয়ে পড়তেই ছুটে আসেন তাঁর পরিবারের লোকজন। কিন্তু ততক্ষণে সব শেষে, মারা গিয়েছেন ২৪ বছর বয়সী পরিণীতা। এটাই যে তাঁর সর্বশেষ নৃত্য পরিবেশনা ছিল, তা কল্পনাও করতে পারেননি পরিণীতা বাড়ির লোকজন। সবাই ভেবেছিলেন হয়তো নাচতে নাচতে অজ্ঞান হয়ে গিয়েছেন পরিণীতা।

প্রথমে কিছুক্ষণের জন্যে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন সকলে, এরপর তাঁরা মঞ্চে গিয়ে দেখেন পরিণীতার শরীর কোনও প্রতিক্রিয়া করছে না, নড়াচড়া করছে না। এরপরেই সেখানে উপস্থিত সকলে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা-নীরিক্ষার পর পরিণীতাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাচতে নাচতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পরিণীতা। স্বাভাবিকভাবেই মামার মেয়ের মৃত্যুর পর, বরের পরিবারের খুশির পরিবেশ বিষন্নতায় মুড়ে যায়। এরপর বতোয়া নদির কাছে শ্মশানে পরিণীতার শেষকৃত্য সম্পন্ন হয়।এবং তাড়াহুড়োর মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের