হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ পাঁচিল, নিহত সাত শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে। পাঁচিল ভেঙে চাপা পরে মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মীয়মাণ পাঁচিল ভেঙে যাওয়ারর পরেই ১২ থেকে ১৫ জন শ্রমিক চাপা পড়ে যান বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। চলছে উদ্ধার কাজ।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের গ্লোবাল সোসাইটি এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি আবাসন প্রকল্পের জন্য মাটি খুঁড়ে নিকাশি নালা তৈরি হচ্ছিল। তাতেই পাঁচিলের নীচের অংশের মাটি আলগা হয়ে হয়ে ঘটে বিপত্তি । সোমবার রাত সাড়ে আটটা নাগাদ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিল। তখনই চাপা পরে যান কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় পুলিশ, প্রশাসন এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কর্মকর্তারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে নীচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের জের, গ্যাস সঙ্কটে বন্ধ মুম্বইয়ের ২০ শতাংশ হোটেল

আহত শ্রমিকদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, যেখানে সাতজনকে মৃত ঘোষণা করা হয়। চারজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। নিহতদের একজনের পরিবারের সদস্য জানিয়েছেন, মাটি ধসে পড়ার ফলে দেয়াল ভেঙে পড়ে। মৃতের এক পরিবারের সদস্য ক্ষোভ উগড়ে বলেছেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়নি…তারা কেবল দায়িত্ব এড়াতে চায়। তারা একটি নির্মাণ স্থানে কাজ করছিল। আমরা নির্মাণস্থলের কর্মকর্তাদের আমাদের সঙ্গে দেখা করার দাবি করছি। এখনও পর্যন্ত কেউ আমাদের অভিযোগ শোনেনি।” জানা গিয়েছে, শ্রমিকদের মৃতদেহ সরকারি জেলা হাসপাতালে রাখা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আশঙ্কা বহু প্রাণহানির

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস