পুলিশের চোখে ধুলো দিয়ে খট্টরের বাড়ির সামনে কৃষক বিক্ষোভ

বেকায়দায় পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খট্টরের সামনে কৃষকদের বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ শুরু হওয়ার খবর পাওয়ার পরে পরেই বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে জলকামান ছোঁড়ে।

সূত্রের খবর, শনিবারের বিক্ষোভ কর্মসূচি ছিল অঘোষিত।  যদিও কৃষক নেতা রাকেশ টিকায়েত ইঙ্গিত দিয়েছিলে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে পুলিশের চোখে ধুলো দিয়ে শতাধিক কৃষক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বাড়ির সামনে হাজির হয়ে স্লোগান দিতে  শুরু করে। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার। সেখানে লেখা ছিল অবিলম্বে তিন বিতর্কিত আইন প্রত্য়াহার করতে হবে। একসঙ্গে এতজন কৃষকের অতর্কিত উপস্থিতিতে কার্যত দিশেহারা হয়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় রাজ্য পুলিশের সদর দফতরে। ততক্ষণে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে কৃষকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে। পরে জল কামান ব্যবহার করে। 

মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি কৃষকেরা বাজারের সামনেও বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখায় এক বিধায়কের বাড়ির সামনেও। কৃষকদের আচমকা এই অভিযানে রাজ্যপুলিশ কার্যত দিশেহারা হয়ে পড়ে। রাজ্য প্রশাসন আজকের এই কর্মসূচির পিছনে গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকেই দায়ী করছে। কী করে নিরাপত্তাবলয় টপকে কৃষকেরা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছে গেল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর