‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে জড়িততা পাতালে লুকিয়ে থাকলে সেখান থেকে খুঁজে এনে তাদের সাজার মুখোমুখি করা হবে। সোমবার (১৭ নভেম্বর) এমনই হুঙ্কার ছেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চল আঞ্চলিক পরিষদের (নর্দার্ন জোনাল কাউন্সিল) বৈঠক বসেছিল। ওই বৈঠকে উত্তরের রাজ্যগুলির নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজস্থানের মুক্যমন্ত্রী ভজনলাল শর্মা, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনি, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্রী ওমর আবদুল্লা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। বৈঠকে দিল্লির লালকেল্লার বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা জানানো হয়।

ওই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার ছেড়ে বলেন, ‘দিল্লির বিস্ফোরণে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। এক-একজনকে খুঁজে বের করা হবে। কেউ যদি পাতালে গিয়ে লুকিয়ে থাকে, তাহলে তাকে সেখান থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেওয়া হবে। এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে কেউ দ্বিতীয়বার নিরীহ মানুষকে খুন করার আগে দু’বার ভাববে।’ দেশের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকার উপড়ে ফেলার বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোদির নেতৃত্বে আমরা দেশ থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলব। সবাইকে সম্মিলিতভাবেই এই কাজ করতে হবে।’

উল্লেখ্য, গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লির অন্যতম ব্যস্তবহুল এলাকা লালকেল্লা। আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন। ঘটনার ৪৮ ঘন্টা বাদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওই বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে স্বীকার করে নেওয়া হয়েছিল।

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক