আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

উত্তরাখণ্ডে পরীক্ষায় টুকলি করলেই যাবজ্জীবন, ঘোষণা মুখ্যমন্ত্রী ধামির

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: উত্তরাখণ্ডে নিয়োগ পরীক্ষায় টোকাটুকি রুখতে রাজ্য সরকার করল কড়া পদক্ষেপ। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, টুকতে গিয়ে ধরা পড়লে তাঁর শাস্তি যাবজ্জীবন জেল। রাজ্য সরকার এই অসাধু পদক্ষেপ রুখতে সঙ্কল্পবদ্ধ।  উত্তরাখণ্ড মন্ত্রিসভা একটি অধ্য়াদেশ জারি করে। গত শুক্রবার সেই অধ্যাদেশ রাজ্যপাল লেফটেন্যান্ট (অব) গুরমিত সিংয়ের কাছে সইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। রাজ্য় প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল অধ্যাদেশে সই করেছেন। 

মুখ্যমন্ত্রী ধামি রবিবার সেখানে একটি ক্রীড়ানুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণে তিনি জানান, নিয়োগ পরীক্ষায় কোনও প্রার্থী টুকলি করতে গিয়ে ধরা পড়লে তার শাস্তি যাবজ্জীবন জেল। রাজ্যের বহু যুবক-যুবতী নিয়োগ পরীক্ষায় সাফল্য পেতে অত্যন্ত পরিশ্রম করেন। আর একজন সেই সব পরিশ্রম না করে শুধুমাত্র টুকে পরীক্ষা দিয়ে পাশ করে যাবে, সেটা হতে পারে না। তাই, যারা এই অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করবে, তাদের পরীক্ষা শুধু বাতিল হবে না, তাদের যাবজ্জীবন শাস্তি নিশ্চিত করবে সরকার। সেই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার্থী রাজ্য সরকার পরিচালিত কোনও প্রতিয়োগিতামূলক পরীক্ষায় যাতে বসতে না পারে, তারও পাকাপাকি ব্যবস্থা করবে। 

উত্তরাখণ্ডে কিছুদিন আগে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তেতে ওঠে। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ পরীক্ষায় হয়েছে দুর্নীতি। দাবি ওঠে সিবিআই তদন্তের । এই তপ্ত আবহে ধামি সরকার কড়া পদক্ষেপ করল।  

আরও পড়ুন ভোটে হারার ‘পুরষ্কার’, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সেই ধামিই

Published by:

Share Link:

More Releted News:

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ