চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার এনসিপির বৈঠকে বেছে নেওয়া হবে শরদের উত্তরসূরি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দীর্ঘ ২৪ বছর বাদে এনসিপি’র সুপ্রিমোর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা শরদ পওয়ার। যদিও দলের নেতারা তাঁকে ছাড়তে চাইছেন না। তবে নিজের সিদ্ধান্তে এখনও অটল মরাঠা স্ট্রংম্যান। শেষ পর্যন্ত যদি তিনি সিদ্ধান্ত না বদলান তাহলে দলের নেতৃত্বের ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামিকাল শুক্রবার বৈঠকে বসছেন এনসিপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, শরদের উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন কন্যা সুপ্রিয়া সুলে। তবে শরদ-ঘনিষ্ঠদের চাল ভেস্তে দিয়ে দলের সভাপতির পদ দখলে উদ্যোগী হয়েছেন অজিত পওয়ারও।

গত কয়েকদিন ধরেই এনসিপি’র অন্দরে টালমাটাল চলছে। দলীয় বিধায়কদের একাংশকে ভেঙ্গে বিজেপির সঙ্গে হাত মেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। আর ভাইপো’র ওই পরিকল্পনার কথা জানতে পেরেই মোক্ষম চাল দিয়েছেন দুঁদে রাজনীতিবিদ শরদ। গত মঙ্গলবার সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেছেন। আর ওই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছে। এনসিপির অধিকাংশ নেতা পওয়ারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। তিনি ভেবে দেখার জন্য সময় চেয়েছেন।

কিন্তু মরাঠা স্ট্রংম্যান আর কিছুতেই দলের সভাপতি পদ আঁকড়ে থাকতে রাজি নন। পরবর্তী সভাপতি বেছে নেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি এক কমিটি গঠন করে দিয়েছেন। আগামিকাল শুক্রবার সকাল এগারোটায় ওই কমিটির বৈঠক। ওই বৈঠকেই শরদের উত্তরসূরির নাম চূড়ান্ত হবে বলে বৃহস্পতিবার এনসিপির এক শীর্ষ নেতা জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মত আরও এক ঘটনা, গ্রেফতার এনজিও চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ