বজ্রপাতে চুরমার হয় শিবলিঙ্গ, প্রাচীন বিজলী মহাদেব মন্দিরের বন্ধ হয়ে যাওয়া কোন বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিমলা: বিশ্বে মহাদেবের অনেক অলৌকিক এবং রহস্যময় মন্দির রয়েছে। কিন্তু, হিমাচল প্রদেশের কুল্লুতে ভগবান শিবের এমনই একটি মন্দির অবস্থিত রয়েছে। যা বিজলী মহাদেব মন্দির নামে পরিচিত। বিজলি মহাদেব মন্দিরকে ভগবান শিবের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়।

সম্প্রতি বিজলী মহাদেব মন্দির সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে মন্দিরের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দির কমিটি বলছেন যে মন্দিরের কিছু কাজের কারণে দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তারপর থেকেই স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা রকম ধারণা। এমন গুজবও ছড়িয়ে পড়ছে যে কিছুদিন আগে হওয়া প্রবল বজ্রপাতে মন্দিরের শিবলিঙ্গ ভেঙে যায়। এই কারণেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ এই সমস্ত বিষয় অস্বীকার করেছে।

আসলে, এই মন্দির সম্পর্কে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যুগ যুগ ধরে। কথিত আছে, বিজলি মহাদেব মন্দিরে প্রতি ১২ বছর অন্তর বজ্রপাত হয়। যার ফলে মন্দিরের ভেতরে স্থাপিত শিবলিঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কেন ঠিক ১২ বছর অন্তরই এই মন্দিরে বজ্রপাত হয় তা জানতে হলে, সবার আগে জেনে নিতে হবে কিছু পৌরাণিক গল্প।

কথিত আছে যে, সমগ্র পৃথিবীতে কেবল একটিই স্থান আছে যেখানে শিবলিঙ্গে বজ্রপাত হয়। সেই বজ্রপাতের ফলে শিবলিঙ্গ ভেঙে টুকরো টুকরো করা হয়। এরপর, গ্রাম থেকে মাখন এবং অন্যান্য কিছু উপকরণ সংগ্রহ করা এনে ভোলানাথের টুকরো হয়ে হয়ে যাওয়া লিঙ্গ আবার যুক্ত করা হয়।

শিবলিঙ্গর আকার দেওয়ার পর তাতে জল ঢেলে দেওয়া হয়। এর ফলে কেউ আর বুঝতে পারে না যে শিবলিঙ্গটি ভেঙে গিয়েছিল। বিজলী মহাদেব মন্দির এমনই এক অলৌকিক মন্দির।

বিজলী মহাদেব মন্দির সম্পর্কিত অনেক গল্প শোনা যায়। স্থানীয় মানুষেরা বলেন, বিজলী মহাদেব কুলান্ত নামে এক রাক্ষসের কাহিনীর সঙ্গেও সম্পর্কিত। একবার কুলান্ত নামে এক রাক্ষস অজগরের রূপ ধারণ করে মাথানা গ্রামে এসে ব্যাস নদীর গতিপথ রুদ্ধ করে দেয়।

ফলে জলস্ফীতি হয়ে গ্রামবাসী ও প্রাণীরা ব্যাস নদীর জলে ডুবে মারা যেতে থাকে। ভোলানাথ যখন এই কথা জানতে পারেন তখন তিনি ক্রুদ্ধ হন। তিনি ব্যাস নদীর ধারে এসে অজগররূপী কুলান্তকে বলেন যে তার লেজে আগুন লেগেছে। এই কথা শুনে, রাক্ষস যখন নিজের লেজের দিকে তাকায় তখনই মহাদেব তাকে বোধ করেন।

পুরাণে বর্ণিত রয়েছে, মৃত্যুর পর রাক্ষসের শরীর একটি বিশাল পাহাড়ে পরিণত হয়েছিল। কুল্লু উপত্যকায় অবস্থিত মহাদেব থেকে রোহতাং এবং মান্ডি থেকে ঘুংঘার গ্রাম পর্যন্ত এলাকা কুলান্তের দেহ দিয়ে তৈরি বলে স্থানীয়দের বিশ্বাস। কুলান্তকে বধ করার পর শিব ইন্দ্রকে ১২ বছরে একবার এই স্থানে বজ্রপাত করার নির্দেশ দিয়েছিলেন। এই কারণেই প্রতি ১২ বছর অন্তর মন্দিরে বজ্রপাত হয় এবং শিবলিঙ্গ ভেঙে চুরমার হয়ে যায়।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ