গর্ভগৃহে মোদির পাশে কেন ভাগবত, প্রশ্ন বিরোধীদের

বিরোধীদের দাবি, অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান যে পুরো রাজনৈতিক সেটা প্রমাণ করে দিল ভাগবতের উপস্থিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসম্পূর্ণ মন্দিরেই প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার(Ramlala)। গোটা দেশ দেখল সেই দৃশ্য। একই সঙ্গে তাঁরা দেখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) পাশেই বসে আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা RSS’র প্রধান মোহন ভাগবত(Mohon Bhagwat)। তাঁর পাশে বসে আছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দ বিন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই দৃশ্য দেখে এখন বিরোধীদের প্রশ্ন, ভাগবত কোনও সংবিধানিক পদে বসে নেই। তিনি জনপ্রতিনিধিও নন। তাহলে কোন ক্ষমট্যাবলে তিনি ঢুকে গেলেন রামমন্দিরের গর্ভগৃহে? কীভাবেই বা ৩ ভিভিআইপির পাশে বসে সারলেন ভগবান রামের পুজো? বাইরে যেখানে আরও অনেক ভিভিআইপিরা বসে আছেন সেখানে তাঁদের ঢুকতে না দিয়ে কীভাবে ভাগবতকে ঢোকার ছাড়পত্র দেওয়া হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান যে পুরো রাজনৈতিক সেটাই প্রমাণ করে দেওয়া হল ভাগবতের উপস্থিতির মাধ্যমে।

বিরোধীরা বার বার অভিযোগ তুলেছে যে, রামমন্দিরের নির্মাণ কোনও ধর্মীয় বিষয় নয়। এই মন্দিরের নির্মাণ এবং তাঁর উদ্বোধন সম্পূর্ণটাই করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে একের পর এক ভোট বৈতরনী পার হওয়ার ছক কষেছে পদ্মশিবির। সেই কারণেই ২৪’র ভোটের মুখে অসমাপ্ত, অর্ধনির্মীত রামমন্দিরের উদ্বোধন করতে হাত কাঁপেনি দেশের প্রধানমন্ত্রীর। তাঁর বাধেনি অসমাপ্ত মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপনেও। আসলে সবটাই হচ্ছে ২৪’র ভোট জয়ের লক্ষ্যে। সেখানে কীই বা শাস্ত্র আর কীই বা নিয়ম। মোদির ইচ্ছাই শাস্ত্র, মোদির ইচ্ছাই নিয়ম। উনি যেটা চাইবেন বা চাইছেন সেটা মানাই ধর্ম। ভাগবত সেই পথেই হাঁটা দিয়েছেন। মোদির হুকুম পালন করছেন তিনি। সেই সঙ্গে এটাও প্রমাণ করছেন যে বিরোধীরা এতদিন ধরে যে অভিযোগ করে আসছিল যে রামমন্দির RSS ও বিজেপির ভোটে জেতার লক্ষ্যে মাধ্যম মাত্র। এর সঙ্গে ধর্ম বা শাস্ত্রের কোনও যোগ নেই। সেই কারণেই অশাস্ত্রীয় ভাবেই অর্ধসমাপ্ত মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা পেল রামলালার মূর্তির। 

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার