মুর্শিদাবাদে ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় আহত ১০ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় রক্তাক্ত হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার রানিতলা এবং ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Hospital) ভর্তি করানো হয়েছে।সিপিআইএম-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা(Jamir Molla) বলেন, “মঙ্গলবার মুর্শিদাবাদ জেলাতে মোটামুটি শান্তিপূর্ণ এবং রক্তপাত বিহীনভাবেই নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পরাজয় নিশ্চিত জানার পরেই বুধবার সকাল থেকে একদল দুষ্কৃতী মারমুখি হয়ে উঠেছে।

” জামির আরও বলেন, “দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত অবস্থায় রাজীব মাটিতে পড়ে গেলে ওই গ্রামেরই বাসিন্দা মহিম শেখ এবং আরও একজন ব্যক্তি তাদেরকে উদ্ধার করতে যান। সেই সময় দুষ্কৃতীরা ওই দুই ব্যক্তিকে মারধর করে। তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। তারাও বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দুষ্কৃতীরা হুমকি দিয়েছে এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না।”

জামির জানান, “মঙ্গলবার ইসলামপুর থানার(Islampur P.S.) মুক্তারপুর গ্রামে বামেদের হয়ে ভোট করার জন্য তনুজা বিবি(Tanuja Bibi) নামে এক মহিলাকে বুধবার সকালে হাঁসুয়া দিয়ে মারধর করা হয়। তনুজা বিবিও বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”রানিতলা থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের রয়েছে। পুলিশ ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এক এক পর এক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। যেসব এলাকায় গোলমাল হয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের