‘জাতিগত জনগণনাকে কেন ভয় পাচ্ছেন?’ মোদিকে খোঁচা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বিলাসপুর: লোকসভা ভোটে বিজেপির সব হিসাব-নিকেশকে উল্টে দিতে দেশজুড়ে জাতিগত জনগণনার দাবিতে সুর চড়াতে শুরু করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সোমবার ছত্তিশগড়ের বিলাসপুরে এক জনসভায় জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি কটাক্ষের সুরে বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানেই যান, ওবিসিদের নিয়ে চোখের জল ফেলেন। অথচ জাতিগত জনগণনা করাতে রাজি নন। আমরা তো চাই, গোটা দেশেই জাতিগত জনগণনা হোক। কেননা দেশের স্বার্থেই জাতিগত জনগণনা হওয়া উচিত। আমি বুঝতেই পারছি না জাতিগত জনগণনা নিয়ে কেন এত ভীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?’

এদিন বিলাসপুরে ছত্তিশগড় সরকারের ‘গ্রামীণ আবাস ন্যায় যোজনা’র সূচনা করেন রাহুল গান্ধি। ৪৭ হাজার পরিবারকে নিজস্ব বাড়ি তৈরির প্রথম কিস্তির জন্য ১১৮ কোটি টাকা দেওয়া হয়। নয়া প্রকল্পের সূচনা করতে গিয়ে মোদি সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনারও সমালোচনা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেতে বছরের পর বছর গরিব মানুষকে হা-পিত্যেশ করে বসে থাকতে হচ্ছে।’

গত পাঁচ বছর আগে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের সময়ে কংগ্রেসেরতরফে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলে দাবি করে রাহুল বলেন, ‘আমরা বলেছিলাম কৃষকদের ঋণ মকুব করা হবে। গত পাঁচ বছরে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার কৃষকদের ২১ হাজার কোটি টাকা ঋণ মকুব করেছে। বিদ্যুতের বিল অর্ধেক করার প্রতিশ্রুতিও পালন করা হয়েছে। ১ লক্ষ ৩০ হাজার বেকার মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ ভাতা পাচ্ছেন।’

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর