‘মোদি জমানায় গণতন্ত্র শেষের মুখে’, বিজেপিকে নিশানা কেজরিওয়ালের

কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে মহা সমাবেশের ডাক দিয়েছিল আম আদমি পার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার রামলীলা ময়দানে আয়োজিত আম আদমি পার্টির মহা সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র শেষের মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে সবচেয়ে ক্ষমতাশালী মনে করেন। যে কারণে সুপ্রিম কোর্টের রায় খারিজ করে দিয়ে দিল্লির আমলাদের বদলি-পোস্টিং নিয়ে অধ্যাদেশ জারি করেছেন। ওই কালা অধ্যাদেশ বাতিল করিয়ে ছাড়ব।’

আগামী লোকসভা ভোটে বিজেপিকে ক্ষমতা থেকে হঠানোর লক্ষ্যে সব বিরোধীদের এক মঞ্চে সামিল হওয়ার পক্ষেও সওয়াল করেছেন আপ সুপ্রিমো। তাঁর কথায়, ’১২ বছর আগে দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য রামলীলা ময়দানে আমরা সবাই জড়ো হয়েছিলাম। এক যুগ বাদে স্বৈরাচারি শাসকের বিরুদ্ধে লড়াই করতে, স্বৈরতন্ত্রকে খতম করতে ফের রামলীলা ময়দানে সবাই জড়ো হয়েছি। দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে আজ সবাইকে এক মঞ্চে আসতে হবে। একগুঁয়ে স্বৈরশাসককে আমরা হারাতে পারবো বলে বিশ্বাস করি।’ দুই আপ নেতা মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন দুর্নীতির অভিযোগে বর্তমানে তিহাড় জেলে বন্দি। ওই প্রসঙ্গ উল্লেখ করে কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের মণণীশ সিসোদিয়াকে জেলে পুরেছেন, সত্যেন্দ্র জৈনকে জেলে পুরেছেন। দিল্লির উন্নয়ন রোখার চেষ্টা করেছেন। কিন্তু জেনে রাখুন, আমাদের কাছে এক নয়, ১০০ সিসোদিয়া রয়েছেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়েও এদিন ফের খোঁচা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ব্যঙ্গের সুরে বলেন, ‘দেশে আজ বেকারত্ব চরমে পৌঁছেছে। শিক্ষিত যুবক-যুবতীরা কাজ পাচ্ছেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। ভুল জিএসটির কারণে ব্যবসায়ীরা পথে বসেছেন। আসলে চতুর্থ শ্রেণি পাশ রাজা জানেন না, কীভাবে দেশ চালাতে হয়।   

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার