আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুল গান্ধির জিভ কেটে আনলেই মিলবে ১ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা শিন্ডেসেনা বিধায়কের

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির জিহ্বা কেটে দিলে তাঁকে ১১ লাখ টাকা পুরষ্কৃত করবেন, শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াডের সম্প্রতি বিবৃতি ঘিরে তোলপাড় রাজনীতি মহলে। রাহুল গান্ধির কথায় তিনি ভারতের সংরক্ষন ব্যবস্থা বাতিল করতে চায়, সেই কারণেই ক্ষুব্ধ নেতা জানিয়েছেন, রাহুল গান্ধির ধারালো জিহ্বা কেউ কেটে আনলেই তাঁকে ১১ লক্ষ টাকা পুরষ্কৃত করবেন তিনি। বিরোধী দলের নেতার বিরুদ্ধে এমন অযৌক্তিক কথা শুনে কেউই শিবসেনা বিধায়ককে সমর্থন করেন নি, উল্টে তাঁর তুলোধনা করেছেন। এমনকী মহারাষ্ট্রের বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলও রাহুল গান্ধীকে নিয়ে বিধায়কের এহেন মন্তব্যের তিরস্কার করেছেন।

সম্প্রতি অদ্ভুত পুরস্কার ঘোষণার আগে শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াড একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘রাহুল গান্ধি মার্কিন সফরে গিয়ে যখন ভারতে সংরক্ষণ ব্যবস্থা শেষ করার বার্তা দিয়েছেন, সেখানেই কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়ে গিয়েছিল। তাঁর মানসিকতা একেবারেই ভাল নয়, তিনি বুঝিয়েই দিলেন যে, তিনি অন্তর্নিহিত ভাবে ভারতের সংরক্ষন ব্যবস্থার বিরোধিতা করেন। এমন মন্তব্যের জন্যে কেউ যদি রাহুল গান্ধির জিভ কেটে দিতে পারে তাঁকে আমি ১১ লাখ টাকা পুরষ্কৃত করব। গান্ধির মন্তব্য হল মানুষের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। যেখানে মারাঠা, ধনগর, এবং OBC দের মতো সম্প্রদায়গুলি সংরক্ষণের জন্যে লড়াই করছে, সেখানে রাহুল গান্ধি আগেভাগেই তাঁদের সুবিধাগুলি শেষ করে দেওয়ার কথা বলছেন। রাহুল গান্ধি সংবিধানের জাল আখ্যান ছড়িয়ে দিয়েছে, যাতে এটি বিজেপি পরিবর্তন করে। কিন্তু এসব মন্তব্য করে কংগ্রেস দেশকে আরও ৪০০ বছর পিছিয়ে দিয়েছে।’

রাহুল গান্ধিকে নিয়ে শিবসেনা বিধায়কের এমন বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যপক সমালোচনা শুরু হয়েছে। বিপাকে পড়েই দায় এড়াতে সঞ্জয় গায়কওয়াডের মন্তব্যকে দূরে সরিয়ে দিয়েছে বিজেপি। বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুল জানিয়েছেন, ‘আমি গায়কওয়াডের মন্তব্যকে কখনই সমর্থন করিনা। তবে আমরা ভুলে যেতে পারিনা যে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে, সংরক্ষন দেশের অগ্রগতিতে প্রভাব ফেলবে। রাজীব গান্ধিও বলেছিলেন সংরক্ষণ মানে বোকামি। রাহুল গান্ধিও সংরক্ষনকে শেষ করে দিতে চাইছেন।’ এ সকল মন্তব্যের বিরোধীতা করে মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল পাণ্ডে জানিয়েছেন, ‘সঞ্জয় গায়কওয়াড সমাজ বা রাজনীতি কোথাও থাকার যোগ্য নন। এবার আমাদের দেখার পালা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সঞ্জয় গায়কওয়াডের বিরুদ্ধে রাহুল গান্ধিকে নিয়ে এমন মন্তব্যের জন্যে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন কিনা।’ তবে সঞ্জয় গায়কওয়াড এই প্রথম নয়, তিনি মাঝে মধ্যেই এমন বেফাঁস কথা বলে বিতর্কে জড়ান। তবে সংরক্ষণ নিয়ে বিদেশের মাটিতে রাহুল গান্ধি ঠিক কী বলেছিলেন, ভারত শুধুমাত্র রিজার্ভেশনের কথা ভাবতে পারে। সমাজের সকলকে সমান সুযোগ প্রদানের কথা কখনই ভাবেনি। তাই তিনি সংরক্ষনের বিরুদ্ধে নয়, বরং তাঁর দল ক্ষমতায় এলে তিনি ৫০ শতাংশের বেশি সংরক্ষন করবে।

Published by:

Share Link:

More Releted News:

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ