‘এআই নিয়ন্ত্রণ করবে সরকার’, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল নাগরিকদের যাতে কোনও ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে গত ৯ বছরে ভারত ডিজিটালাইজেশনের প্রেক্ষিতে কতদূর এগিয়েছে শুক্রবার সেই বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন রাজীব চন্দ্রশেখর। সেই উপস্থাপনার সময় রাজীব চন্দ্রশেখর বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল নাগরিকদের যাতে কোনও ক্ষতি করতে না পারে, সেই উদ্দেশ্যে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। তাঁর কথায়, ‘ইন্টারনেটে বিষাক্ত পরিস্থিতি এবং অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল নাগরিকদের ক্ষতি করার চেষ্টা আমরা সফল হতে দেব না।’ তিনি বলেন, ৮৫ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে, ২০২৫ সালের মধ্যে যে সংখ্যাটা ১২০ কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

ইন্টারনেট থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে অপরাধের সংখ্যা বাড়ছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ডক্সিংয়ের মতো অপরাধ বাড়ছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই বিষয়ে কঠোরভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) বলেন, চলতি মাসে ডিজিটাল ইন্ডিয়া বিল নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হবে। সংসদে শীঘ্রই নতুন ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলও পেশ করা হবে বলে জানান তিনি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের