আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যেতে চান কর্নাটকের মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্নাটক: ভারতের নেতা মন্ত্রীরা সকলেই কমবেশি এক সে বড়কর এক। তাঁদের মতামত যতই আলাদা হোক না কেন, পহেলগাঁওয়ের ঘটনার বদলা নিয়ে সবাই চাইছেন। তেমনই একজন হলেন কর্ণাটকের মন্ত্রী বিজে জমির আহমেদ খান। শুক্রবার তিনি বলেছেন যে “আত্মঘাতী বোমা হয়ে তিনি পাকিস্তান যেতে চান।” ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে এখন প্রবল উত্তেজনা চলছে। তার মধ্যেই এই মন্তব্য এসেছে।

এক সাংবাদিক সম্মেলনে বিজে জমির আহমেদ খান বলেন যে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি যুদ্ধে নামে তাহলে তিনি ‘লড়াই করতে প্রস্তুত’। তিনি বলেন “আমরা ভারতীয়, আমাদের এবং পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্ক নেই। যদি আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হয়, আমি লড়াই করতে প্রস্তুত।”

কংগ্রেস নেতার আরও সংযোজন, “একজন মন্ত্রী হিসেবে বলছি যদি ভারত আমাকে পাঠায়, আমি সামনের সারিতে যাব। প্রয়োজনে আমি একটি আত্মঘাতী বোমা পরে যাব। আমি রসিকতা করছি না বা আবেগপ্রবণভাবে কথা বলছি না। যদি দেশের আমাকে প্রয়োজন হয়, তাহলে (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি এবং (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) অমিত শাহ আমাকে একটি আত্মঘাতী বোমা দিন। আমি তা পরব এবং পাকিস্তানে যাব।” বিজে জমির আহমেদ খানের দলের সহকর্মী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পক্ষে নন বলে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য। সেই ঘটনার পরপরই আহমেদ খানের  কণ্ঠ থেকে ঝরল হিংসাত্মক বার্তা।

২২শে এপ্রিল পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সিদ্দারামাইয়া বলেছিলেন, “পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার কোনও প্রয়োজন নেই। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যুদ্ধ করার পক্ষে নই। শান্তি থাকা উচিত, জনগণকে নিরাপদ বোধ করাতে হবে। তাই কেন্দ্রীয় সরকারের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত।” পরে তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ জারি করে বলেন যে যখন জাতির কাছে আর কোনও উপায় থাকে না তখন যুদ্ধ করা উচিত।

সিদ্দারামাইয়া আরও বলেছিলেন, “শত্রুকে পরাজিত করার অন্যান্য সমস্ত উপায় ব্যর্থ হলেই কোনও দেশকে যুদ্ধে যেতে বাধ্য করা উচিত। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কিছু কূটনৈতিক পদক্ষেপ শুরু করেছে, যার মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি পুনর্বিবেচনা করাও অন্তর্ভুক্ত। আমরা বিশ্বাস করি যে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রতিটি পদক্ষেপ বিশ্বের কাছে প্রচার করার প্রয়োজন নেই। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তান-মদদপুষ্ট সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই অভূতপূর্ব বৈশ্বিক সমর্থন গ্রহণ করতে হবে এবং পাকিস্তানকে এমন গভীর শিক্ষা দিতে হবে যাতে তারা আর কখনও এই ধরনের বেপরোয়া কাজ করার সাহস না পায়।” প্রবীন কংগ্রেস নেতার এই মন্তব্য পাকিস্তানি মিডিয়ায় প্রচারিত হয়। যার ফলে বিজেপি এই কংগ্রেস নেতার বিরুদ্ধে খড়্গহস্ত হয়।

 

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩