কেরলের সরকারি হাসপাতালে মহিলা রোগীকে যৌন নিপীড়ন, সাসপেন্ড ফিজিওথেরাপিস্ট

এরপরই তিনি বিষয়টা একজন মহিলা ফিজিওথেরাপিস্টের কাছে জানান। তিনি বলেন যে, বিগত কয়েকদিন ধরেই তিনি ফিজিওথেরাপিস্টের কাছে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলের একটি হাসপাতালে ফিজিওথেরাপিস্টের দ্বারা যৌন হয়রানির শিকার হলেন একজন মহিলা রোগী। ঘটনাটি কেরলের কোঝিকড়ের সরকারি জেনারেল হাসপাতালের ঘটনা। যেটি বিচ হাসপাতাল নামেও পরিচিত। সেখানে সম্প্রতি অভিযোগ উঠেছে যে, একজন ফিজিওথেরাপিস্ট যৌন হেনস্থা করেছে একজন মহিলা রোগীকে। আর খবরটি জানাজানি হওয়া মাত্রই কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ওই ফিজিওথেরাপিস্টকে সাসপেন্ড করেছেন।

অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই মহিলার জন্যে একটি মহিলা ফিজিওথেরাপিস্টের খোঁজ চলছিল। গতবছরে তাঁর এই হাসপাতাল থেকেই অস্ত্রোপচার হয়। তাই এই হাসপাতালেই তিনি ফিজিওথেরাপিস্টের খোঁজ করেন, তাঁর নিয়মিত মাসাজের জন্যে। কিন্তু মহিলা থেরাপিস্টের খোঁজ করা সত্ত্বেও খোঁজ মেলেনি। পরে পুরুষ থেরাপিস্টকে ওই মহিলার ফিজিওথেরাপির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ফিজিওথেরাপির নামে ওই ফিজিওথেরাপিস্টের কাছে দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই মহিলা। এরপরই তিনি বিষয়টা একজন মহিলা ফিজিওথেরাপিস্টের কাছে জানান। তিনি বলেন যে, বিগত কয়েকদিন ধরেই তিনি ফিজিওথেরাপিস্টের কাছে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

এরপর মহিলা ফিজিওথেরাপিস্টটি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকেই পুলিশের কাছ জানানো হয়। এবং অভিযুক্তর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এই মূহুর্তে অভিযুক্ত পলাতক। তবে কেরল হাসপাতালে মহিলাদের যৌন নির্যাতনের খবর এই প্রথম নয়। ২০২০ সালে কোভিড মরসুমে একজন মহিলা রোগীকে কেরলের পাথানামথিট্টা জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই হাসপাতালে যাওয়ার সময়েই অ্যাম্বুলেন্সে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছিল। তখন এই বিষয়টি নিয়ে বেশ শোরগোলও পড়ে গিয়েছিল কেরলে। এই ঘটনার ৪ বছর পর আবারও হাসপাতালে মহিলা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে উঠে এল কেরলের নাম।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি