অবসরের পদ সরকারি পদ গ্রহণ করবেন না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবসর গ্রহণের পর ‘উপঢৌকন’ হিসাবে সরকারের দেওয়া কোনও পদ গ্রহণ করবেন না বলে জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। আজ শুক্রবার (২৫ জুলাই) অমরাবতী জেলায় নিজের জন্মস্থান দারাপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে ওই কথা জানান তিনি। অবসর জীবনে নিজের জন্মস্থান দারাপুর, অমরাবতী এবং নাগপুরে সমাজকল্যাণমূলক কাজকর্মে বেশি করে জড়িত থাকতে চান বলেও জানিয়েছেব প্রধান বিচারপতি।

গত ১৪ মে বিচারপতি সঞ্জীব খান্নার উত্তরসূরি হিসাবে প্রধান বিচারপতি পদে শপথ নেন বিচারপতি ভুষণ রামকৃষ্ণ গাভাই। তিনি হলেন দেশের ৫২ তম প্রধান বিচারপতি।  ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন প্রধান বিচারপতি গাভাই। তাঁর বাবা রামকৃষ্ণ সূর্যভান গাভাই একজন সমাজকর্মী ছিলেন। যিনি আম্বেদকরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। পাশাপাশি তিনি রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি তিনটি রাজ্যের রাজ্যপাল এবং সংসদের উভয় কক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। লোকজন তাঁকে দাদাসাহেব বলে ডাকতেন। বিচারপতি গাভাই ১৯৮৫ সালে বারে যোগদান করেন এবং বম্বে হাইকোর্টে অনুশীলন করেন। তিনি ২০০৩ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বেশ কয়েকটি যুগান্তকারী রায়ের অংশ ছিলেন, যার মধ্যে রয়েছে কেন্দ্রের ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তকে বহাল রাখার রায়, নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করা। সব মিলিয়ে তিনি প্রায় ৩০০টি রায় লিখেছেন, যার মধ্যে অনেকগুলি মৌলিক অধিকার সম্পর্কিত সাংবিধানিক বেঞ্চের রায় ছিল। এছাড়াও প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণণের পর প্রধান বিচারপতি গাভাই হলেন দেশের শীর্ষ আইনি পদে নিয়োগ দ্বিতীয় দলিত বিচারপতি। আগামী ২৪ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন বিচারপতি গাভাই

এদিন নিজের জন্মস্থান দারাপুরে পৌঁছন প্রধান বিচারপতি। তাঁকে স্বাগত জানাতে বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে। নিজের গ্রামে পৌঁছেই বাবা আর এস গাভাইয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন। পরে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিচারপতি গাভাই বলেন, ‘অবসরের পর সরকারি কোনও পদে যোগ দেব না। যাতে অনেকটা সময় নিজের কাজে, নিজের মনের মতো করে কাটাতে পারি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি, দারাপুর, অমরাবতী ও নাগপুরের উন্নয়নের জন্য বেশি সময় ব্যয় করব।’

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ