‘তু তু ম্যায় ম্যায়’ অবধি হয়নি, রাম নবমীর অশান্তির গুজব ওড়ালেন যোগী

রাম নবমী উপলক্ষে গত রবিবার দেশের একাধিক রাজ্য থেকে একের পর এক সাম্প্রদায়িক অশান্তির খবর প্রকাশ্যে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দাঙ্গা তো দূর অস্ত, রাম নবমীতে রাজ্যে তু তু ম্যায় ম্যায় পর্যন্ত হয়নি।’ রাম নবমীতে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ উড়িয়ে এমন মন্তব্যই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন যে, একদিকে যখন দেশজুড়ে চলছে রমজান মাস, তখন সাম্প্রদায়িক বিভেদ থাকার পরেও রাম নবমীতে কোনও অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি উত্তরপ্রদেশে। এই প্রসঙ্গে তিনি এদিন বলেন, ‘এটি ইউপির নতুন উন্নয়ন এজেন্ডার প্রতীক।’

সম্প্রতি রাম নবমী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের একটি ভিডিও ক্লিপিং পোস্ট করা হয়েছে যোগী আদিত্যনাথের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘এইমাত্র রাম নবমী পালিত হয়েছিল রাজ্য জুড়ে। উত্তরপ্রদেশে বর্তমানে ২৫ কোটি জনসংখ্যা রয়েছে। রাজ্য জুড়ে ৮০০টি রাম নবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এবং একই সাথে, এটি রমজান মাস। ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় রোজা ইফতারের একাধিক অনুষ্ঠান অবশ্যই ছিল। কিন্তু তারপরেও দাঙ্গা তো ভুলে যান, সামান্য ‘তু তু ম্যায় ম্যায়‘(ঝগড়া) পর্যন্ত হয়নি। এটাই হল আধুনিক উত্তরপ্রদেশ।’ এর সঙ্গেই তিনি ওই বক্তৃতায় যোগ করেন যে, ‘এই রাজ্যে দাঙ্গা, অনাচার বা গুন্ডাগারির আর কোনও স্থান নেই।’   

তবে মুখ্যমন্ত্রী মুখে যাই বলুক না কেন রাম নবমীর দিনই উত্তরপ্রদেশের সীতাপুরে একটি সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটে, যেখানে এক হিন্দু পুরোহিতকে প্রকাশ্যে মসজিদদের বাইরে দাঁড়িয়ে মুসলিমদের ধর্ষণ এবং খুনের হুমকি দিতে দেখা যায়। এই নিয়ে এলাকাজুরে ব্যাপক অশান্তি ছড়ায়। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ওই পুরিহিতের বিরুদ্ধে সরকারের তরফ থেকে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। অন্যদিকে এই প্রসঙ্গে একটি কথাও না বলে কিভাবে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ রাম নবমীর দাবি করলেন সেই নিয়ে ইতিমধ্যেই একগুচ্ছ প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলি। 

উল্লেখ্য, রাম নবমী উপলক্ষে গত রবিবার দেশের একাধিক রাজ্য থেকে একের পর এক সাম্প্রদায়িক অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল গুজরাট এবং মধ্যপ্রদেশ। এই অশান্তিতে গুজরাটে দুজনের মৃত্যুরও খবর মিলেছে। অন্যদিকে মধ্যপ্রদেশের খারগোনের এই সাম্প্রদায়িক অশান্তিতে গুরুতর জখম হয়েছেন পুলিশ সুপারসহ আরও দুজন। এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা, মাথাচারা দিয়েছে বিতর্ক। 

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির