খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: খার্গ দ্বীপ ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে পারস্য উপসাগরে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ। ইরানের মূল ভূখণ্ড থেকে দ্বীপটি প্রায় ২৫ কিলোমিটার দূরে। এই খার্গ দ্বীপের গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ কারণ এই জায়গা সবচেয়ে খনিজতেল সমৃদ্ধ জায়গা। সেখানেই ফের শোনা গেল বিস্ফোরণের শব্দ। তারপর থেকেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তাপ বেড়েছে।  

সূত্রের খবর, শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের সঠিক উৎস এখনও নিশ্চিত নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের স্থানীয় সূত্রের দাবি, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে।  ইরানের সংবাদ সংস্থা নুরনিউজ জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি ট্যাংকারকে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পারস্য উপসাগর থেকে বিস্ফোরণের শব্দ শোনা  গিয়েছে কিন্তু বিস্ফোরণের পর ধোঁয়ার কোনো চিহ্ন দেখা যায়নি। 

আরও পড়ুন: সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

কেন গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ?

পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ ইরানের তেল শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই দ্বীপের টার্মিনাল দিয়ে রফতানি হয়। ফলে এই এলাকায় কোনও সামরিক হামলা হলে আন্তর্জাতিক তেল সরবরাহ এবং বিশ্ববাজারে তার বড় প্রভাব পড়তে পারে।  এর আগেও খার্গ দ্বীপ মার্কিন হামলার শিকার হয়েছিল। মার্চে সেখানে মার্কিন বাহিনী একাধিক ইরানি সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছিল ।  তবে সেই সময় ইরান দাবি করেছিল, তেল পরিকাঠামো অক্ষত রয়েছে। এবার ফের বিস্ফোরণের ঘটনায় নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তেল ট্যাঙ্কারে হামলার খবর সত্যি হলে ইরান-মার্কিন সংঘাত আরও ভয়াবহ আকার নিতে পারে। 

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের