‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলের জেরে কুপ্রভাব পড়ছে পড়ুয়াদের মনে। সারাক্ষণ স্ক্রিন টাইমের জেরে পড়াশুনার দিকে মনোনিবেশ করতে পারছে না পড়ুয়ারা। সমীক্ষায় দেখা যাচ্ছে পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্তি মেজাজ খিট খিটে করে দিচ্ছে। মোবাইল বিপথে চালনা করছে পড়ুয়াদের। সেই প্রভাব থেকে মুক্ত করতেই হবে। শিক্ষক দিবসে এমনই সংকল্প মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আজ, শুক্রবার নিউটাউনে শিক্ষক দিবসের একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মোবাইলের প্রতি পড়ুয়াদের আসক্তির কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ঙ্কর কুপ্রভাব পড়ছে মোবাইল ফোনের। তাই মোবাইল থেকে পড়ুয়াদের দূরে রাখতেই হবে। এটা খুব কঠিন সিদ্ধান্ত। ভোট কমে যাবে আমার সেই কারণে। কিন্তু কিছু করার নেই তাতে। গুজরাতে দেখুন ক্লাস ওয়ান থেকে ১২ পর্যন্ত মোবাইল হাত দিতে দেয় না ছাত্র-ছাত্রীদের। এইসব সংস্কার না করলে শিক্ষাব্যবস্থা ও শিক্ষক দিবসের মানে থাকবে না। কিছু জিনিস রয়েছে যার রাজনীতির লোকেদের ঢোকা উচিত নয়।’

আরও পডুন: প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এ রাজ্যের পড়ুয়ারা যেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যোগ দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। ভারতের প্রাচীনতম খেলা খো-খো, হাডুডু, ফুটবলকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে।’ স্কুলের পরিকাঠামো উন্নয়ন না হওয়া নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, ‘কলকাতার একটি স্কুলে পড়ুয়াকে সাপে কামড়েছে। এটা ভাবা যায় না। কিন্তু এমন হতেই পারে কারণ, স্কুলগুলি গত তিন বছর কম্পোজিট গ্রান্টের টাকা পায়নি। ওই টাকা খুব সামান্য হলেও তা দিয়েই তো ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড কেনা হয়। বিগত সরকার খেলা-মেলাতে টাকা খরচ করেছে। কিন্তু এসবে হাত দেয়নি।’

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়