চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক্সপেরিমেন্টাল মোমো দিয়েই মন ভুলিয়েছেন এই কন্যে

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি নাকি শুধুই পেটপুজো আর ভাতঘুম দিতে পারে, ব্যবসা করা নাকি বাঙালির কাজ নয়। এমনটাই মনে করেন বহু মানুষ। কিন্তু একথা যে একেবারে ভুল তা প্রমাণ করে দিলেন মৌমিতা মিস্ত্রী। আর এই মৌমিতার মত মেয়েরাই আমাদের সমাজের দশভূজা। যারা নিজের স্বপ্নে বাঁচার জন্য রিস্ক নিতে জানে। এদিন তাঁর মোমোর স্টলে পৌঁছে তাঁর জার্নি কেমন ছিল জানলেন প্রতিনিধি অরণী ভট্টাচার্য। 

একটি ম্যাট্রিমনিয়াল সাইটে চাকরি করতেন মৌমিতা। গত লকডাউনে আন্দাজ করতে পেরেছিলেন চাকরিটা চলে গেলেও যেতে পারে। অন্য কেউ হলে হয়ত ভাবতে বসত এই বাজারে চাকরি না থাকলে কি করবে? বা অন্য জায়গায় চাকরির চেষ্টা চালাত। কিন্তু, মৌমিতা সেসব কিছুই করেননি। বদ্ধপরিকর ছিলেন নিজের সিদ্ধান্তে। ভেবেই নিয়েছিলেন চাকরি ছেড়ে এরপর ব্যবসাই করবেন। এরপর নিজেই সেই চাকরি ছেড়ে বেরিয়ে আসেন। শুরু করেন একটি মোমোর দোকান। বলা ভালো ছোট্ট একটি ভ্যানে শহরের রাস্তায় মোমো বানিয়ে শুরু করেন বিক্রি করতে। কিন্তু প্রথমেই যে পথটা খুব সুগম হয়না আমরা সবাই জানি। তাঁর ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়।

বাড়ির কেউ পাশে দাঁড়াননি তখন মৌমিতার। পরিবারের তরফে একেবারেই তাঁর এই সিদ্ধান্ত মনে হয়েছিল হঠকারি আর স্বাভাবিকভাবেই তা ছিল তাঁদের কাছে একেবারেই নাপসন্দ। কিন্তু পরিবারের এই অপছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের মত করে চেষ্টা চালিয়ে গিয়েছে সে। তবে পাশে এসে তখন দাঁড়িয়েছিলেন তাঁর বহু দিনের বন্ধু তথা হবু স্বামী।

শুরুর দিকে তাঁর কাছে থাকত শুধু স্টিম মোমো, ফ্রায়েড ও প্যান ফ্রায়েড মোমো। পরবর্তীকালে তাঁর মস্তিস্কপ্রসূত বিভিন্ন রকমের মোমো নিয়ে নতুন ছোট্ট একটি দোকান শুরু করেছেন। সেখানে রয়েছে চিরাচরিত মোমোগুলির পাশাপাশি চকোলেট মোমো, আফগানি মোমো, মালাই মোমো, কুড়কুড়ে মোমো, তন্দুরি মোমো, ইতালিয়ান ম্যাকারনি মোমোর মত বিভিন্ন নানা নতুন ধরনের মোমো খাইয়ে সে রসনাতৃপ্ত করছে গোটা শহরের।

Published by:

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ