মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারপাশে ঘন জঙ্গল! বাঘ-ভালুকের আনাগোনা, তার মাঝেই বসে তন্ত্রসাধনা আর কাপালিকদের রহস্যময় আসর। এমনই এক পরিবেশে গড়ে উঠেছিল দেবী শ্যামরূপার আরাধনা। মন্দির চত্বরে থাকা একটি পুরনো গাছ ঘিরে আজও রয়েছে এক প্রাচীন প্রথা। মনস্কামনা পূরণের আশায় এই গাছের ডালে ইটের টুকরো বেঁধে রাখেন ভক্তরা। দুর্গাপুজোর চার দিন এই নির্জন জঙ্গলই পরিণত হয় মানুষের মিলনক্ষেত্রে। পুজোর সময়ে ১০ হাজারেরও বেশি মানুষের সমাগম হয় এই মন্দিরে।

কথিত আছে, সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের আরাধ্যদেবী ছিলেন শ্যামরূপা। এই জঙ্গলের গভীরে তাঁর পুজো শুরু হয়েছিল বহু শতাব্দী আগে। সেই সময় এই এলাকা ছিল ঘন অরণ্যে ঢাকা। সাধারণ মানুষের যাতায়াত ছিল প্রায় অসম্ভব। রাত নামলেই জঙ্গলের পরিবেশ আরও ভয়ংকর হয়ে উঠত। এই অন্ধকারের মধ্যেই নাকি বসত কাপালিকদের আসর। চলত তন্ত্রসাধনা। আর সিদ্ধিলাভের আশায় নরবলির মতো ভয়ংকর প্রথা প্রচলিত ছিল বলে লোকমুখে শোনা যায়। অর্থাৎ আজ যে মন্দিরে দুর্গাপুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড়, তার অতীতের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ভীতিকর অধ্যায়।

শ্যামরূপা মন্দিরকে ঘিরে সবচেয়ে চর্চিত কাহিনিগুলির একটি জড়িয়ে কবি জয়দেব গোস্বামীর নামের সঙ্গে। একবার এক কাপালিক নরবলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় সেখানে হাজির হন ভক্ত কবি জয়দেব। নরবলি বন্ধ করার জন্য তিনি কাপালিককে বোঝান। জয়দেব দেবীর কাছে প্রার্থনা করে কাপালিককে শ্যামা মায়ের মধ্যে শ্যামরূপ দর্শনের প্রতিশ্রুতি দেন। এরপর দেবীর দর্শন পেয়ে সেই কাপালিক নিজের ভুল বুঝতে পারেন। এরপর থেকেই নরবলি বন্ধ হয়ে ছাগবলির প্রথা শুরু হয়। রহস্যের শেষ  এখানেই নয়। মন্দিরকে ঘিরে রয়েছে আরও একটি আশ্চর্য লোকবিশ্বাস। জনশ্রুতি অনুযায়ী, দুর্গাপুজোর অষ্টমীর সন্ধিক্ষণে গড় জঙ্গলের কোনও অজানা জায়গা থেকে ভেসে আসে তোপধ্বনির মতো শব্দ। সেই শব্দের পরেই শুরু হয় বলির প্রথা।সেই কারণেই হয়তো শ্যামরূপা মন্দির শুধুই একটি প্রাচীন পুজোর স্থান নয়, বরং ইতিহাস আর লোককথার মিশেলে এক রহস্যময় স্থান হিসেবে রয়েছে দুর্গাপুরের কাঁকসার গড় জঙ্গলের এই শ্যামরূপা মন্দির।

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড