লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

Share:

নিজস্ব প্রতিনিধি: চেনা ছক ভেঙে একেবারে অন্য ভূমিকায় পুলিশ। লাঠি-বন্দুক ছেড়ে চক-ডাস্টার হাতে পড়ুয়াদের ক্লাস নিলেন আরামবাগ থানার আইসি সুমিত তালুকদার। সেই সঙ্গে পড়ুয়াদের সঙ্গে গলা মেলালেন বন্দেমাতরম গীতে। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার হঠাৎই আরামবাগ হাইস্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন আইসি সুমিত তালুকদার। তখনই তিনি স্কুলে ঢুকে পড়েন। প্রথমে খাকি পোশাকে পুলিশ অফিসারকে দেখে কিছুটা চমকে যায় পড়ুয়ারা। পরে অবশ্য তাঁকে শিক্ষক হিসেবে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে তারা।

এদিন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, আইসি সুমিত তালুকদারের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেন। এরপর খাকি উর্দি পরেই ক্লাস নিতে শুরু করেন আইসি। ব্ল্যাকবোর্ডে লিখে পড়ুয়াদের পড়ান তিনি। ক্লাসে পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাপন নিয়ে আলোচনা করেন তিনি। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কী কী বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এবং সাইবার ক্রাইম থেকে নিজেদের কীভাবে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে পড়ুয়াদের সচেতন করেন আইসি। পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়েও বার্তা দেন তিনি। গাড়ি চালানোর সময় ঘুম পেলে কী করণীয়, হেলমেট পরে গাড়ি চালানোর প্রয়োজনীয়তা নিয়েও বোঝান।

আরও পডুন: দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

এছাড়াও পশ্চিম মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেয়ে জন্মগ্রহণ করলে তাকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখুন এবং সুষ্ঠুভাবে পড়াশোনা করান। যাতে সে ভবিষ্যতে ভাল কিছু হতে পারে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়েও আলোচনা করেন তিনি। এই প্রসঙ্গে আইসি সুমিত তালুকদার বলেন, ‘আমার ভীষণ ভাল লেগেছে। ছাত্র-ছাত্রীরাও আমাকে খুব সাহায্য করেছে। আমি যেখানেই যাই, সেখানেই ক্লাস নিয়ে থাকি। শুধু এই স্কুল নয়, বিভিন্ন স্কুলে আমি নিয়মিত যাব। পড়ুয়াদের সঙ্গে কথা বলে নিজের স্কুল জীবনের স্মৃতি মনে পড়ে গেল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মোবাইল ও সাইবার ক্রাইম নিয়ে আলোচনা হয়েছে। মনে হয় ছাত্রছাত্রীরাও আনন্দ পেয়েছে।’

স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, ‘আইসি সাহেব বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের সচেতন করলেন। মোবাইলে আসক্তির কুফল থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে আলোচনা হয়েছে। খাকি পোশাকের মানুষকে পড়ুয়ারা আপন করে নিয়েছে। আমরা চাই, পশ্চিমবঙ্গের প্রতিটা থানার পুলিশ এভাবেই ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক। এতে আইন সম্পর্কে সচেতনতা বাড়বে।’

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা