মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিহাড় জেলে বন্দি কুখ্যাত মার্কিন ভাড়াটে সৈনিক ম্যাথু ভ্যানডাইক ও তার ছয় সঙ্গীর বিরুদ্ধে চার্জশিট থেকে সন্ত্রাসবিরোধী ধারা বাদ দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সাত জনের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের অভিযোগ আনা হয়েছে। অথচ গত মার্চে কলকাতা-দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতারের পর ভ্যানডাইক ও তার সঙ্গীদের বিরুদ্ধে ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছিল এনআইএ। কি কারণে আচমকা অবস্থান বদল তা নিয়ে মুখ খুলতে চাননি এনআইএ-এর আধিকারিকরা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালও কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

গত ১২ মার্চ দমদম বিমানবন্দর থেকে মার্কিন ভাড়াটে সৈনিক  ম্যাথুকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ঙ্কর  ষড়যন্ত্র করছিলেন তিনি। ম্যাথুর ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। গত ডিসেম্বর মাসে ম্যাথু-সহ ৭ জন টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। মূলত অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্ব ভরতের বিভিন্ন রাজ্যে তারা যাতায়াত করেছিলেন। বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির সদস্যদের প্রশিক্ষণও দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

গ্রেফতারের পর থেকেই দিল্লির তিহাড় জেলে বন্দি ম্যাথু ও তার ছয় সঙ্গী। গত মাসেই ম্যাথুকে দেশে ফেরাতে দিল্লির মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছে তার পরিবার। অভিযোগ তোলা হয়েছে, ‘তিহাড় জেলের ৮/৯ নম্বর সেলে তাঁকে নির্জন কক্ষে রাখা হয়েছে। পায়ে চোট, দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে। প্রয়োজনীয় ওষুধও মিলছে না।’

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা