পকেটমানি পুরোটাই খেয়েদেয়ে শেষ করতাম: সোমলতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটা সময় ছিল যখন পুজো আসলেই সঙ্গে আসত একরাশ ভালোলাগা আর তার সঙ্গে পূজাবার্ষিকী, পুজোসাহিত্য, পুজোর গান, পুজোর সিনেমা পুজো স্পেশ্যাল আরও অনেক কিছু। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় পুরানো জিনিসকে পিছনে ফেলে আসি আমরা। শারদীয়ার অর্থ এক একটা বয়সে এক এক রকম। কাজের চাপে হারিয়ে যায় পুজোর উন্মাদনা। নতুন জামার গন্ধ। নতুন জুতোয় ফোস্কা পড়া পা, আইসক্রিম, অষ্টমীর অঞ্জলি, মায়ের পাটভাঙা শাড়ি ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ফিকে হয়ে আসে। তেমনি পুজোর গান।

কর্পোরেট সেক্টরের কাজের চাপে আর সেভাবে হয়ে ওঠে না বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডা। কিন্তু ছেলেবেলা যতই হারাক মনের আনন্দকেই সঙ্গে নিয়ে কেটে যায় একটা পুজো চলে আবার আগামী বছরের পুজোর প্ল্যান। এই তালিকায় রয়েছেন টালিগঞ্জের তারকাসহ নানা ক্ষেত্রের গুণীজনেরা। এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যের সঙ্গে পুজোর দিন গুলো কাটানোর পরিকল্পনা ভাগ করে নিলেন সোমলতা আচার্য।

সোমলতা জানান, একসময় পুজো স্পেশ্যাল গানের জন্য মুখিয়ে থাকতেন বাংলা গানের শ্রোতা। সময়ের সঙ্গে সঙ্গে সেই গানের রিলিজ নিয়ে উন্মাদনা ফিকে হয়ে আসে। তবে আবারও পালে হাওয়া লেগেছে বলা যায় ধীরে ধীরে ফিরছে পুজোর গান। অন্যভাবে অন্যরূপে। সম্প্রতি এক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য কথা বললেন এই নিয়ে।

পুজোর গান মানেই এক নস্টালজিয়া তাঁর কাছে। কয়েকবছর ধরে মহামারীর কারণে কনসার্ট একেবারেই বন্ধ। খুব শিগগিরি যে সব কিছু শুরু হবে এমনটাই আশা রাখছেন তিনি। এতদিন অবশ্য পুজোয় অনুষ্ঠানের জন্য বাইরে থাকতে হত বলে কলকাতাকে মিস করতেন তিনি। এখন পুরো পুজোটাই কলকাতাতে তাই সেই ফুরসৎ নেই। যদিও মিস করেন ফেলে আসা পুজোগুলো থেকে অনেক কিছু।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক