আলিমুদ্দিনে ফিরছে দুর্গাপুজো, নেপথ্যে তৌফিক-আবদুররা

ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক যেন এই কথাটাই মনে করিয়ে দেয় শহর কলকাতা। কখন ইদের অনুষ্ঠানের হিন্দুদের সমাবেশ তো কখনও দুর্গাপুজোয় মুসলিমদের প্যান্ডেল হপিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৮ বছর ধরে বন্ধ দুর্গাপুজো। অর্থাভাব তো ছিলই, তারওপর উদ্যোক্তার অভাব। ২০১৩ সালেই শেষবারের মতো দুর্গাপুজো হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে। এতবছর পর ফের সেই পুজো শুরুর উদ্যোগ নিলেন তৌফিক, আবদুর রহমান, মইনুলরা। ইতিমধ্যেই খুঁটিপুজো হয়ে গিয়েছে, কুমোরটুলিতে প্রতিমার বায়না দেওয়ার কাজও সম্পন্ন। তৈরি হচ্ছে মণ্ডপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক যেন এই কথাটাই মনে করিয়ে দেয় শহর কলকাতা। কখন ইদের অনুষ্ঠানের হিন্দুদের সমাবেশ তো কখনও দুর্গাপুজোয় মুসলিমদের প্যান্ডেল হপিং। এবছর আরও এক ধাপ এগিয়ে পুজোর সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা। কলকাতা পুরসভার ৬২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলিমুদ্দিন স্ট্রিট প্রধানত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। হাতেগোনা কয়েকটি বাঙালি-হিন্দু পরিবারের বসবাস হলেও অবাঙালি মুসলিমদের সংখ্যাটাই বেশি। তাঁরাই দলবেঁধে কুমোরটুলি গিয়ে একচালার প্রতিমা বায়না করে এসেছেন। শুধু প্রতিমাই নয়, অর্থ জোগাড় থেকে ডেকরেটর্স, লাইটের ব্যবস্থা এমনকী পুরোহিত খোঁজা– সবটাই দায়িত্ব সহকারে করছেন স্থানীয় যুবক তৌসিফ, শাকিল, ওয়াসিমরা। ৭৪এ, এ জে সি বোস রোডের ফুটপাথের উপর তৈরি হচ্ছে মণ্ডপ।

প্রধান উদ্যোক্তা মহম্মদ তৌফিক রহমান জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনওরকম চাঁদা তোলা হচ্ছে না। সমস্ত ব্যয়বহন করছেন নিজেরাই। তাঁদের উৎসাহ দেখে এলাকার অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পুজোর চারদিন এখানে ভোগের ব্যবস্থা থাকছে। চারদিন আলাদা আলাদা পদ। তার মধ্যে একদিন পাড়ার সবাইকে নিয়ে একসঙ্গে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা থাকছে। ভোগ রান্নার জন্য ব্রাহ্মণ নিয়ে আসা হচ্ছে। ষষ্ঠীর সন্ধিপুজো, কলাবউ স্নান, অঞ্জলি, দশমীর দিন সিদুঁর খেলা– সব আয়োজনই থাকছে। তাঁর কথায়, ‘উৎসবের কোনও রঙ হয় না। ইদ-সবেবরাতেও আমরা হিন্দু-মুসলিম দুই সম্প্রদায় মিলেই হইহই করে পালন করি। এবার থেকে দুর্গাপুজোতেও করব।’

যেহেতু প্রথম বার দুর্গাপুজোর আয়োজন, তাই সমস্ত রীতি-রেওয়াজ এখনও স্পষ্ট নয় তাদের কাছে। তবে অসুবিধা বিশেষ কিছুই হচ্ছ না। এলাকার বাঙালি-হিন্দু পরিবারের সদস্যদের পরামর্শ নিচ্ছেন প্রতি মুহূর্তে। সংখ্যালঘু ভাইদের এমন উদ্যোগে রীতিমতো খুশি তাঁরাও। এলাকার এক বাসিন্দা জয়ন্ত দে জানান, ‘প্রথমে ভেবেছিলাম ওরা হয়তো পারবে না। কিন্তু ওদের আগ্রহ দেখে আমরাও এগিয়ে এলাম। তৌফিক, মইনুলদের উদ্যোগেই ৮ বছর পর ফের আলিমুদ্দিন স্ট্রিটে দুর্গাপুজো হবে। এটাই সবচেয়ে আনন্দের।’

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের