জানুন, গ্রামবাংলার দুর্গা পুজোর নানা গল্প

ভট্টাচার্য বাড়ির সদস্যদের বিশ্বাস, এখনও যদি কখনও মায়ের পুজোয় ভুল হয়, তাহলে আবারও মা কোনও কাণ্ড বাঁধিয়ে বসবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটি দিন বাকি। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরপরেই খুশির রশনাই গোটা রাজ্যজুড়ে। শহর থেকে একটু গ্রামের দিকে গেলেই বুঝতে পারবেন গ্রামের পুজোতে যে প্রাণ রয়েছে তা শহরের পুজো গুলিতে বোধহয় নেই। আজকে তেমনি আপনাদের জানাবো নবদ্বীপের ভট্টাচার্য বাড়ি র পুজো সম্পর্কে। বহু বছর ধরে জমিদাররা দেবী দুর্গার উপাসনা করে চলেছেন। কিন্তু বাংলা জুড়ে এত পুজোর থেকে এত আলাদা কেনো জমিদার বাড়ির এই পুজো। আসলে এই পুজোর একটা রহস্য আছে !

এখানে মায়ের গায়ের রং লাল। আসলে মায়ের পুজোর সময় একবার চণ্ডীপাঠ ভুল হওয়াতে নাকি দেবীর গায়ের রং লাল হয়ে গিয়েছিল। তখনই কার্তিক এবং গণেশ নিজেদের স্থান পরিবর্তণ করে ফেলেছিলেন। এমনকী মায়ের মুখও দক্ষিণ দিকে ঘুরে যায়। সেইথেকে এখানে মায়ের মূর্তি লাল। ভট্টাচার্য বাড়ির সদস্যদের বিশ্বাস, এখনও যদি কখনও মায়ের পুজোয় ভুল হয়, তাহলে আবারও মা কোনও কাণ্ড বাঁধিয়ে বসবেন। আসলে বহু রাজবাড়ি, জমিদার বাড়িতে আজও নানা রূপে, নানা রীতিতে পূজিত হন দেবী দুর্গা।

ওদিকে বর্ধমানের পানাগড়ের বিরুডিহা গ্রামের পুজো কেন্দ্র করেও এক অদ্ভুত গল্প রয়েছে। এই বাড়ির জমিদাররা বসবাস করেন মাটির বাড়িতে। তাই মাকেও মাটিতে রেখেই পূজা করা হয়। এমন উদ্ভট ঘটনার পেছনে শোনা যায়, এই বংশের লোকেরা যতবার পাকা বাড়ি করতে গিয়েছেন, ততবারই এই পরিবারের কেউ না কেউ মারা গিয়েছেন। তারপর থেকেই তাঁদের বিশ্বাস, পাকা বাড়িতে থাকলেই তাঁদের বাড়িতে কোনও না কোনও অঘটন ঘটবে!

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩