দুর্গাপুজোর থিম ‘খেলা হবে’, থাকছে ২৫ ফুটের মমতার মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। কোমর বেঁধে তৈরি হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস। সামনেই দুর্গাপুজো। আর এই পুজোতে মালদার হরিশ্চন্দ্রপুরের একটি দুর্গাপূজা থিম ‘খেলা হবে’। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ‘খেলা হবে’ স্লোগানে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এই ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে তৃণমূল আবার ক্ষমতায় এসেছে। তাই এবারে হরিশ্চন্দ্রপুর রামকৃষ্ণ ফ্যান ক্লাব তাদের এবছরের দুর্গাপুজোর থিম ভাবনায় ‘ত্রিপুরায় খেলা হবে’।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৫ ফুট মূর্তি থাকছে পূজা মণ্ডপে। কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুরে গণেশ পূজায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা প্রতিমা তৈরি করে তার কোলে গণেশকে বসিয়ে নজর কেড়েছিল স্থানীয় একটি ক্লাব। এবার দুর্গাপুজোতে এলাকার একটি ক্লাব শাসকদলের স্লোগান ‘খেলা হবে’ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি এমনকি বিশ্ববাংলা রাখা হবে দুর্গাপূজা মণ্ডপে। এদিন ক্লাব প্রাঙ্গণে তারা খুঁটি পূজার আয়োজন করেছিল। এবারে তাদের পুজোর বাজেট ৬ লক্ষ টাকা। পুজো কমিটির কর্মকর্তাদের বক্তব্য, ‘আমাদের ক্লাব তৃণমূল কর্মী-সমর্থকদের দ্বারা পরিচালিত। তাই ত্রিপুরার ভোটের আগে দলের খেলা হবে স্লোগানে আমাদের এবারের থিম। সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি।’

ক্লাব সম্পাদক তথা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান জানিয়েছেন, ‘আমাদের ক্লাবের প্রতিটি সদস্যই তৃণমূল কর্মী সমর্থক। গত বিধানসভা নির্বাচনে আমাদের দল রাজ্যে অভাবনীয় ফল করেছে। সামনে ত্রিপুরা রাজ্যে বিধানসভা ভোট। এই দুটো আমরা ভালো রেজাল্ট করব। সামনে দুর্গাপূজা তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে এবারের থিম ত্রিপুরায় খেলা হবে। এবারে বিগত ভোটে রাজ্যে আমরা খেলা হবে স্লোগানকে সামনে রেখে ভালো ফল করেছিলাম। তাই এই শ্লোগানকে আমরা থিম করেছি এবার। আজ আমাদের খুঁটি পূজা সম্পন্ন হল। আজ থেকেই আমাদের পূজামণ্ডপ এবং প্রতিমা তৈরিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুজোর থিমের পাশাপাশি এবার প্রতিমা নির্মানে থাকবে চমক।আশা করব প্রতিবারের মতো এবারও আমরা এলাকাবাসীদের নতুন কিছু থিম উপহার দিতে পারব।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6