বিজয়ায় প্রতিমা বিসর্জনের তাৎপর্য কী? জানুন

বিজয়া দশমী, এই শব্দদুটির মধ্যেই যেন লুকিয়ে আছে বাঙালির আবেগ ও মনখারাপের মিশ্রন। আবার একটি বছরের অপেক্ষা। বাংলার সংস্কৃতিতেই নিমজ্জিত দুর্গা হল ঘরের মে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈশ্বর সর্বত্রই বিরাজিত। প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণীর মধ্যই তিনি আছেন। তবে, পঞ্চ উপাদানে গড়া এই মানব দেহের প্রতীকী হিসেবেই আমরা কোনও পুজোর সময় মাটি দিয়ে প্রতিমা তৈরি করি। পরবর্তীতে সেই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে তাঁকেই ঈশ্বর জ্ঞানে পুজো করি। এই প্রতিমা পুজোর সর্বশেষ ধাপ হচ্ছে বিসর্জন। জলের মাধ্যমেই যেন মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়, সেই জন্যই সাধারণত গঙ্গার জলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে, মানুষের দেহ যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি এই পঞ্চ উপাদান দিয়ে তৈরি। তেমনই দেব-দেবীর প্রতিমার ক্ষেত্রেও তাই। মাটির প্রাণহীন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলে সেটি হয়ে ওঠে প্রতিমা। পুজোর পর সেই প্রতিমা পঞ্চতত্ত্বের একটি, সেই জলেই বিসর্জন দেওয়ার রীতি। শাস্ত্রকারেরা বলছেন, প্রতিটি মানুষের হৃদয়ে নিরাকার ঈশ্বরের অধিষ্ঠান। উপাসনার জন্য সেই নিরাকার ঈশ্বরকে সাকার করতে মাটির প্রতিমায় প্রতিষ্ঠা করা হয়। পুজো শেষে পুনরায় ঈশ্বরের সাকার রূপকে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে পুনরায় হৃদয়ে স্থান দেওয়া হয়। তাই বিসর্জনের পর আমরা বলে থাকি আবার এসে মা।

বিজয়া দশমী, এই শব্দদুটির মধ্যেই যেন লুকিয়ে আছে বাঙালির আবেগ ও মনখারাপের মিশ্রন। আবার একটি বছরের অপেক্ষা। বাংলার সংস্কৃতিতেই নিমজ্জিত দুর্গা হল ঘরের মে। তাই ঘরের মেয়ে ঘরে ফিরলে একদিকে যেমন আনন্দ, তাঁর ফেরার সময় তেমনই সবার চোখ ছলছল করে। সেই কারণেই দেবীকে বরণ করা হয় দশমীর দিন। প্রতিটি বারোয়ারী বা বনেদী বাড়িতেই এই রীতি দেখা যায়। মহিলারা দেবী প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন। যে জন্ম নিয়েছে, তাঁর মৃত্যু অনিবার্য। এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম। ঠিক তেমনি যাকে আবাহন করা হয়, তাঁর বিসর্জনও অনিবার্য। বিসর্জনের মাধ্যমেই পুনরায় আগমনের আশা সঞ্চারিত হয়।

এবার আসি বিজয়া দশমীর কথায়। পুরাণমতে মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তাঁর বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন দেবী দুর্গা। তাই তাকে ‘বিজয়া’ বলা হয়। দুটি মিলিয়ে বিজয়া দশমী। আবার শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে, দেবী দুর্গার আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে। পরের শুক্লা দশমীতে তিনি মহিষাসুর বধ করেছিলেন তিনি। ফলে বিজয়া দশমী কথাটির তাৎপর্য এখানেই লুকিয়ে। অপরদিকে, উত্তর ভারতের বিস্তৃর্ণ এলাকায় দশমীর দিন পালিত হয় দশেরা উৎসব।

‘দশেরা’ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ‘দশহর’ থেকে। যার অর্থ দশানন রাবণের বধ বা হরণ। এই দিনেই ভগবান রাম দশানন রাবনকে বধ করেছিলেন। তাই এই দিন দশেরা উৎসব পালন করে প্রতিকী রাবন দহন করা হয়। আবার আশ্বিন মাসের ৩০ তম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন রাম, সীতা, ও লক্ষণ। তাঁদের প্রত্যাবর্তণের আনন্দে গোটা অযোধ্যা আলোর মালায় সাজানো হয়েছিল। সেই থেকেই দীপাবলী উৎসবের সূচনা।

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন