বাঙালির প্রিয় চিংড়ি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : কিবা বাঙাল কিবা ঘটি, চিংড়ির নাম শুনলে এক ঘাটে জল খায় সকলে। বাঙালিদের হেঁশেলে অন্যতম জায়গা দখল করে নিয়েছে জলের এই পোকা। পুজোর একদিনও কি চিংড়ি ছাড়া চলে ? তাই পুজোর মাঝেই হয়ে যাক বাঙালির ঐতিহ্যের পদ মালাইকারি। মালাইকারির জন্য প্রাণটা উথালপাথাল করছে ? কেনই বা হবে না রান্নাটা খুব সহজ, আবার ঝামেলাও তেমন পোহাতে হয় না। তাই ঝটপট পুজোয় এক দিন বানিয়েই নিন। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : গলদা অথবা বড় সাইজের বাগদা চিংড়ি ১০টি, ১ কাপ নারকেল দুধ, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, হলুদ গুঁড়ো ,কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো , কাজু, তেল, ঘি, স্বাদ অনুযায়ী লবন ও স্বাদ মত চিনি

প্রণালী : প্রথমে চিংড়িগুলি খোসা ছাড়িয়ে ভাল করে পরিষ্কার করে নিন। মনে রাখা প্রয়োজন, চিংড়ির পেটের কালো সুতোর মতো অংশটি অবশ্যই ফেলে দিতে হবে। এবার চিংড়িতে অল্প লবন ও হলুদ মাখিয়ে রেখে দিন।

এরপর কাজু মিহি করে বেটে নিন। কাজুগুলি বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবেন। তাহলে কাজু বাটাটা মিহি হবে।
এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোঁড়ন দিন। সুগন্ধ উঠলে তাতে আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো ও সামান্য লবন দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।

আরও পড়ুন : পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় পাতে হোক ‘চিংড়ি পোস্ত’

এবার মশলার তেল ছাড়লে তাতে সামান্য জলের ছিটে দিয়ে নেবেন। না হলে মশলা পুড়ে যেতে পারে। তবে গ্যাসের আঁচ সবসময় কম রাখতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে কাজুবাটা এবং নারকেল দুধ মেশান। ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ কমিয়ে মিনিট দশেক ফুটতে দিন। এতে দিয়ে দিন স্বাদ মত চিনি।

গ্রেভি একটু বেশি ঘন করে নিন। গ্রেভি ঘন হয়ে এলে তাতে চিংড়ি সেদ্ধ করা জল দিয়ে নাড়াচাড়া করে নিন ভাল করে। এবার চিংড়ি গুলি এই ঝোলে দিয়ে দিন। ঝোল ঘন হওয়া অবধি আরও ৫ মিনিট রান্না করুন। শেষে মালাইকারির উপরে একটু ঘি এবং গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করুন। তবে যদি ঝাল খেতে ভালোবাসেন সেক্ষেত্রে নিজের স্বাদ মত কাঁচালঙ্কা দিতে পারেন। এটি ভাত অথবা পরোটার সঙ্গেও খেতে পারেন।

আরও পড়ুন : উমাকে নিবেদন করুন এই সুস্বাদু লাড্ডু! তুষ্ট হবে দুর্গতিনাশিনী

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী